শিরোনাম :
আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তার গাড়ির ধাক্কায় ভাঙল গেট, দারোয়ানের মৃত্যু

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তার গাড়ির ধাক্কায় ভাঙল গেট, দারোয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় এক পুলিশ কর্মকর্তার গাড়ির ধাক্কায় ইউনুস বারী নামে এক দারোয়ান নিহত হয়েছেন। এসময় ভেঙে পড়ে বাসার গেইট।
রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত চালক টুটুল মাতব্বরকে আটক করেছে পুলিশ।

এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯ টার দিকে বসিলা গার্ডেন সিটির ডি ব্লকে ২ নম্বর রোডের ১৩/১ দশতলা বাড়িতে গাড়ি পার্কিং করতে আসেন চালক টুটুল মাতব্বর। এসময় বাড়ির দারোয়ান গেট খুলতে গেলে তিনি গাড়িটির গতি বাড়িয়ে দেন। এসময় গেটটি ভেঙে দারোয়ানের উপরে পড়ে। এর ফলে চাপা পড়ে ঐ বৃদ্ধের মৃত্যু হয়।

নিহতের মেয়ে হাফসা বেগম জানান, রাতে আমরা খবর পাই বাবার ওপর বাড়ির গেইট ভেঙে পড়েছে। এরপর তার চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে ছুটে এসে দেখি আমার বাবা মারা গেছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় আমি মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়েরের জন্য আবেদন করেছি। বাবা হত্যার সুষ্ঠ বিচার চাই আমি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত গাড়ির চালককেও আটক করেছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com