শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে ছয় মাসের মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ডের আদেশ

পঞ্চগড়ে ছয় মাসের মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ডের আদেশ

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। পঞ্চগড়ে ছেলে সন্তান না হওয়ায় ক্ষিপ্ত হয়ে রত্না নামে ছয় মাস বয়সী কন্যা শিশুকে হত্যার দায়ে নাজিমুল হক ওরফে নাজমুল নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। জানা গেছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত নাজিমুল হক পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড পূর্ব জয়ধরভাঙ্গা গ্রামের জয়নুল হকের ছেলে। সোমবার (১৩ মার্চ) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ আদেশ দেন। আদালত ও মামলার এজাহার সুত্রে জানা গেছে ,প্রেমের সম্পর্কের জেরে নাজিমুলের সঙ্গে বিয়ে হয় একই এলাকার রশিদুল ইসলামের মেয়ে রশিদার। বিয়ের পর ছেলে সন্তান জন্ম না হয়ে একে একে তিনটি মেয়ে সন্তান জন্ম নেওয়ায় ক্ষিপ্ত হয়ে পারিবারিক কলহে জড়ান নাজিমুল। গত ২০১৯ সালে ৩১ মার্চ রাতে শিংরোড পূর্ব জয়ধরভাঙ্গা গ্রামে স্ত্রীসহ সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করেন তিনি। একপর্যায়ে ছয় মাসের কন্যা শিশুকে হত্যা করেন নাজিমুল। স্ত্রীসহ অন্য দুই সন্তানদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘাতক বাবা পালিয়ে যান। স্থানীয়দের সহায়তা আহতদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ১৯ সালের পহেলা এপ্রিল পঞ্চগড় সদর থানায় শিশুটির নানা রশিদুল ইসলাম বাদী হয়ে নাজিমুলসহ তিনজনের নামে মামলা দায়ের করলে দীর্ঘ চার বছরের মাথায় নাজিমুল হককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন আদালত। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রীয়পক্ষের অতিরিক্ত আইনজীবী (পি. পি.) অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেন, যথাযগ্য রায় প্রকাশ পেয়েছে। আদালতের এই রায়কে সাধুবাদ জানাই। এতে করে পঞ্চগড়ে এমন অপরাধের প্রবণতা অনেকটাই কমে আসবে বলে মনে করছি। এদিকে আসামিপক্ষের আইনজীবীর দাবি আদালত যথাযথ পর্যালোচনা না করেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান অ্যাডভোকেট আহসান হাবিব। এ বিষয়ে বাদী রশিদুল ইসলাম  জানান, আমার ছোট নাতনিকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় এবং অপর দুই নাতনি ও মেয়েকে হত্যার চেষ্টা করে নাজিমুল। আমরা এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে দীর্ঘ চার বছরের মাথায় আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার পেয়েছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com