শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে বীজ সরবরাহের ক্ষেত্রে বিএডিসি এর অবদান অনস্বীকার্য 

পঞ্চগড়ে বীজ সরবরাহের ক্ষেত্রে বিএডিসি এর অবদান অনস্বীকার্য 

 

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়।। চলতি মৌশুমে পঞ্চগড় জেলায় গমের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের মাঝে গম বীজ সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে বিএডিসি পঞ্চগড়। চলতি মৌশুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পঞ্চগড় জেলার কৃষকদের মাঝে গম বীজ সরবরাহ করেছে ১১৫১.২২৫ মেট্রিক টন। কৃষকরা জানান, বিএডিসি’র গুণগত মান সম্মত বীজ সঠিক সময়ের মধ্যে পেয়েছি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বাম্পার হয়েছে। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় এর মাঠকর্মীদের সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনা ভালো ফসল উত্পাদনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। এ বিষয়ে সহকারী ব্যক্তিগত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত গুদাম রক্ষক (বিএডিসি) পঞ্চগড় মোঃ রাশেদুজ্জামান বলেন, চলতি মৌশুমে জেলার কৃষকদের মাঝে গম বীজ সরবরাহ করা হয়েছে ১১৫১.২২৫ মেট্রিক টন। এরমধ্যে আমরা সরাসরি সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে গম বীজ সরবরাহ করেছি ১০২৩.৩০০ মেট্রিক টন। কৃষকদের মাঝে বীজ সহায়তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় এর মাধ্যমে ১২৭.৯২৫ মেট্রিক টন। এছাড়া বোরো ধান বীজ সরবরাহ করা হয়েছে ২৩৩.৪৫০ মেট্রিক টন। তার মধ্যে আমরা নিজেরা কৃষকদের মাঝে সরবরাহ করেছি ১৭২.৬৫০ মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় আমাদের কাছ থেকে নিয়ে কৃষকদের মাঝে বীজ সহায়তা প্রদান করেছে ৬১.২০০ মেট্রিক টন। তবে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাহিদা মেটাতে ডিলারগন ও অনেক কৃষক পার্শবর্তী বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণে গম বীজ নিয়ে আসে। বিষয়টি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় এর অতিরিক্ত জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শেখাওয়াত হোসেন বলেন, চলতি মৌশুমে জেলায় ২০ হাজার ২০০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। আমারা আরো উন্নত জাতের গম বীজ কৃষকদের মাঝে সরবরাহ করার চেষ্টা করছি। তবে এ বছর গমের পাশাপাশি ভুট্টার ব্যাপক চাষাবাদ হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের পাশাপাশি কৃষকরা অধিক ফসল ঘরে তুলে বেশি লাভবান হবে বোলে আমরা আশাবাদী। পুরো বিষয়টি বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে দেখছেন জেলার সাধারণ মানুষ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com