শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ময়মনসিংহে ভালুকায় পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহে ভালুকায় পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহপ্রতিনিধি:
ভালুকায় উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার নজরুল ইসলাম (৪১) টাঙ্গাইলের দেলদুয়ারের চুনকাই গ্রামের মৃত রহম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে নজরুল ইসলাম মোটরসাইকেল করে ধীতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ বাজারে যান। তার হাতে ওয়াকিটকি ছিল। তিনি ওই বাজারের ব্যবসায়ী আজিজুল হকের কাছে নিজেকে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দেন।

পুলিশ পরিচয়ে তিনি ওই ব্যবসায়ীকে বলেন, তার কাছে অটোরিকশার ৪০০ পুরোনো ব্যাটারি আছে, সেগুলো কিনতে হবে। ওই ব্যবসায়ী ব্যাটারি কিনতে অস্বীকৃতি জানান। পরে নজরুল জোর করে ১৫টি পুরোনো ব্যাটারি এক লাখ পাঁচ হাজার টাকা দাম ঠিক করে তাকে কিনতে জোরাজুরি করেন। স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটকে রেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুলকে আটক করে থানায় নিয়ে আসে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ব্যবসায়ী আজিজুল ইসলাম বাদী হয়ে নজরুলের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা করেছেন। শনিবার তাকে আদালতে হাজির করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com