শিরোনাম :
চাঁদপুরে জাল প্যাকেট তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা দিনাজপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা: মূল তিন আসামি গ্রেফতার গাজীপুর শ্রীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, ৫ এসএসসি পরীক্ষার্থী আহত ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা ফেনীতে ৮০০ যাত্রী নিয়ে ৬ ঘণ্টা আটকে ছিল চট্টলা এক্সপ্রেস সুনামগঞ্জে সড়ক ভেঙে হাওরে ঢুকছে পানি কক্সবাজারে বজ্রপাতে নিহত ১, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ন্যায়বিচার থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলায় ইরফান সেলিমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৫ মে

রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলায় ইরফান সেলিমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৫ মে

নিজস্ব প্রতিবেদক:

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমসহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নূরের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।

এদিন কোনো সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৫ মে সাক্ষ্যগ্রহণের জন্য নতুন এদিন ধার্য করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি একই আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। ওইদিন ইরফান সেলিম আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরের দিন ৯ ফেব্রুয়ারি তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

অপর ৪ আসামি হলেন, এরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লা, গাড়িচালক মিজানুর রহমান, মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দীপুও সহযোগী কাজী রিপন। এদের মধ্যে জাহিদুল বর্তমানে কারাগারে আছেন। মিজানুর ও দীপুজামিনে আছেন এবং কাজী রিপন পলাতক।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ অক্টোবর নৌ বাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় এমপি হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমের গাড়িটি তাকে ধাক্কা দেয়। এরপর তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরি চয় দেন। তখন গাড়ি থেকে এরফানের সঙ্গে থাকা অন্যরা একসঙ্গে তাকে কিল-ঘুষি মারেন এবং মেরে ফেলার হুমকি দেন। তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। এ ঘটনায় নৌকর্মকর্তা ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com