শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দিনাজপুর বাড়িতে ঝুলছিল স্ত্রীর মরদেহ, মোটরসাইকেল নিয়ে উধাও রমিদুল

দিনাজপুর বাড়িতে ঝুলছিল স্ত্রীর মরদেহ, মোটরসাইকেল নিয়ে উধাও রমিদুল

দিনাজপুরপ্রতিনিধি:
ফাইল ফটো

ছয় মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন রুমি এবং রমিদুল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির মালিক এবং স্থানীয়রা অনেকে তাদের চিৎকার শুনতে পান। এর কিছুক্ষণ পর স্বামী রমিদুল দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে রুমিকে জানালার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশে খবর দেয় তারা।
ঘটনাটি ঘটেছে দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ি এলাকায়। নিহত রুমি আক্তার সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউপির খানপুর বোয়ালমারী এলাকার রফিকুল ইসলামের মেয়ে। তিনি নার্সিংয়ে পড়ালেখা করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।

জানা যায়, ছয় মাস আগে রুমি এবং রমিদুল স্বামী-স্ত্রী পরিচয়ে উত্তর বালুবাড়ি শাহী মসজিদের পাশ্ববর্তী ভিন্নতা হোটেল সংলগ্ন একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির মালিক এবং স্থানীয়রা তাদের চিৎকার শুনতে পান। কিছুক্ষণ পর স্বামী রমিদুল দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রুমিকে জানালার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশে খবর দেয় তারা। পরে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন জানান, ছয় মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে এই বাড়িতে ভাড়ায় বসবাস শুরু করেন তারা। তবে তারা নিয়মিত এই বাড়িতে থাকতেন না। রুমি নার্সিং এ পড়ালেখা করতেন এবং রমিদুল মোটরসাইকেলের যন্ত্রাংশের দোকান করেন। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে। তবে পলাতক রয়েছেন তার স্বামী রমিদুল। তাকে আটকের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com