শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হবিগঞ্জের মাটিকাটা নিয়ে কথা কাটাকাটি, ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

হবিগঞ্জের মাটিকাটা নিয়ে কথা কাটাকাটি, ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

 

হবিগঞ্জপ্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার দায়ের কোপে মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোশারফ হোসেন উপজেলার ৮নং কুর্শা খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা শাহিন মিয়াকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোশারফ হোসেনের সঙ্গে মাটিকাটা নিয়ে কথা কাটাকাটি হয় ভাতিজা শাহিন মিয়ার। এ নিয়ে তারা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শাহিন মিয়া উত্তেজিত হয়ে তার চাচা মোশারফ হোসেনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে মোশারফ হোসেনকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ডা. শরিফ উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com