শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ঘাস মারা বিষ দিয়ে সাড়ে ৪ বিঘা জমির ধান খেত নষ্ট

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ঘাস মারা বিষ দিয়ে সাড়ে ৪ বিঘা জমির ধান খেত নষ্ট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে উপজেলার বিলভাতিয়া বুড়িডোবা মাঠে পূর্বশত্রুতার জের ধরে ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে সাড়ে ৪ বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল জেলার ভোলাহাটে উপজেলার বিলভাতিয়া বুড়িডোবা মাঠে। এ ঘটনায় গতকাল শনিবার থানায় মামরা দায়েরের পর রাতেই আব্দুস সামাদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগে জানা গেছে, ভোলাহাট উপজেলার নামোমুশরীভূজা গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ আব্দুল আওয়াল উপজেলার বিলভাতিয়া মৌজায় সাড়ে ৪ বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। বর্তমানে ধান ফুটা শুরু হয়েছে এবং আর কদিন পরে পাকা ধান ঘরে তুলার উপযোগী হতো।

এরই মধ্যে গত ১১ এপ্রিল বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে একই উপজেলার ইমামনগর গ্রামের মোঃ আলাউদ্দিন (৫০), মোঃ আব্দুস সামাদ (৪০), মোঃ আজাদ আলী (৪২), মোঃ ফারুক হোসেন (৩৮), মোঃ হুমায়ন কবির বকুল (৩৫), মোঃ আজিজুল হক (৩০), মোঃ শামসুল হক (২৯), মোঃ আব্দুল করিমসহ (২৬) আরো কয়েকজন বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে পুড়িয়ে সব ধান নষ্ট করে দেয়।
এসব জমিতে বিঘা প্রতি প্রায় ২৫ মণ করে মোট ১১২ মণ ধান উৎপাদিত। যার বর্তমান বাজার মূল্য ১লাখ ৫৬ হাজার টাকা। এতে তিনি প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান। এদিকে গত ১৩ এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। এ ব্যাপারে ভোলাহাট থানার ওসি মোঃ সেলিম রেজা জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং এজাহারনামীয় আসামি মোঃ আব্দুস সামাদকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com