শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার চকরিয়ায় বনদস্যু ও বনকর্মীর মধ্যে গোলাগুলি : পথচারীসহ আহত ৬

কক্সবাজার চকরিয়ায় বনদস্যু ও বনকর্মীর মধ্যে গোলাগুলি : পথচারীসহ আহত ৬

আবুল কালাম আজাদ

 

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ের পশ্চিমপাশে সংরক্ষিত রিজার্ভ বনভূমি থেকে কেটে দেওয়া গাছ উদ্ধার করতে গিয়ে বনদস্যু ও বনকর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় এক পথচারী সহ বনবিভাগের ৫ বনকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার (৬ মে) বিকেল সাড়ে তিনটার দিকে চকরিয়া উপজেলার মালুমঘাটস্থ ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসের সামনে ডুমখালী-রিজার্ভ পাড়া এলাকায় এঘটনা ঘটেছে। ঘটনার পর সন্ধ্যা ৬টায় চকরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত ইউএনও) মো. রাহাত-উজ-জামান, বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শীতল পাল ও চকরিয়া থানার ওসি তদন্ত আব্দুল জব্বার, থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার নেতৃত্বে পুলিশ ও বনর্কমীরা ফের সেখানে অভিযান পরিচালনা করেন।
ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনি কুমার রায় বলেন, ঘটনার দিন দুপুরে রেঞ্জ কার্যালয়ের পশ্চিমপাশে সংরক্ষিত রিজার্ভ বনভূমিতে গাছ কর্তনসহ নতুন ঘর নির্মাণের কাজ করছেন বনদস্যুরা। এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে গাছগুলো উদ্ধার করি। এসময় অর্তকিতভাবে রিজার্ভপাড়া এলাকার কতিপয় চিহিৃত বনদস্যুরা লাঠিসোটা দা কিরিচ নিয়ে আমাদের উপর হামলা করতে চেষ্টা করে।
তিনি বলেন, ঘটনার সময় আমরা পালিয়ে মহাসড়কে এসে পৌছালে হামলাকারীরা আমাদের লক্ষ্য করে ফাঁকা গুলি বর্ষণ করতে থাকে। এ অবস্থায় বনকর্মীরাও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু হামলাকারী দুবৃর্ত্তরা এসময় কমপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলিবর্ষণ করে।

ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসার মো. মেহেরাজ উদ্দিন বলেন, হামলার ঘটনায় বিট কর্মকর্তা অবনি কুমার রায়, বনকর্মী সূর্য কুমার সিংহ, গোলাম জিলানী মিয়াজী, রহিম উদ্দিন ও সাহেদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বনকর্মীদের উপর হামলার ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার। তিনি বলেন, বনের গাছ কাটা ও বনকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িত দুবৃর্ত্তদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় লোকজন জানান, বনবিভাগ আর বনদস্যুদের পাল্টা গোলাগুলির নেজাম উদ্দিন নামের একজন মাছ ব্যবসায়ী পথচারী মাথায় গুলি লেগে আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.শওকত আলী

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com