শিরোনাম :
‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভালুকায় কিশোর গ্যাং লিডার গ্রেফতার

ভালুকায় কিশোর গ্যাং লিডার গ্রেফতার

ভালুকাপ্রতিনিধি:
ময়মনসিংহে ভালুকায় কিশোর গ্যাং লিডার রেজওয়ান মাহমুদ অনিককে গ্রেফতার করেছে র‍্যাব।
শুক্রবার রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, এদিন ভোর সাড়ে ৫টার দিকে জেলার গফরগাঁও থানাধীন সান্দিয়াইন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনিক ভালুকার পৌরসভার রাংচাপড়া এলাকার মানিক মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম ফিরুজের ছেলে সানজিদুল হাসান মুগ্ধর সঙ্গে কিশোর গ্যাং লিডার অনিকের বিরোধ চলছিল। এজন্য সানজিদুলকে প্রায়ই উত্যক্ত করত অনিক। গত ১৮ মে সন্ধ্যা ৭টার দিকে ভালুকা পৌরসভার মেজরভিটা মোড় নামক এলাকা দিয়ে যাচ্ছিল সানজিদুল। এ সময় অনিকের নেতৃত্বে তার সহযোগী কিশোর নয়ন, ইফাতসহ আরো ১৩ থেকে ১৪ জন সানজিদুলের পথরোধ করে গালাগালি শুরু করে। এ সময় সানজিদুলের সঙ্গে কাটাকাটির একপর্যায়ে অনিক ধারালো দা দিয়ে সানজিদুলের কাঁধে কোপ দিয়ে গুরুতর আহত করে।

একইসঙ্গে তার সঙ্গে থাকা নয়ন ও ইফাতসহ অন্য সহযোগীরা ধারালো খুর দিয়ে সানজিদুলের গলায় ও পিঠে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সানজিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় ২২ মে সানজিদুলের বাবা বাদী হয়ে ভালুকা থানায় মামলা করেন।

র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও থানাধীন সান্দিয়াইন গ্রাম থেকে অনিক গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com