শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে সেতু নির্মাণ কাজের মাটি ধসে তিন শ্রমিক চাপা পরে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী গ্রামের আমিরাবাদ-কারিরহাট সড়কের নির্মাণাধীন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, বাড়েরহাটের মোল্লারহাটের জাবেদ (২৯), ফরিদপুর সদরের ফকিরপুরের অন্তর (২৭) ও কৈজুরী এলাকার জুলহাস (২৮)।এই ঘটনায় আহত শ্রমিকের নাম নজরুল শেখ (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,  এলজিইডির অর্থায়নে প্রায় পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশনের তত্ত্বাবধানে সেতু নির্মাণ কাজ চলছে। শ্রমিকেরা নিচের অংশের পাইলিংয়ের কাজ করার সময় একপাশের মাটি ধসে পড়ে। তাতে মাটিচাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তিন শ্রমিকের লাশ এবং একজনকে জীবিত উদ্ধার করে। আহত নজরুলকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ঠিকাদার ইমতিয়াজ আসিফের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, মাটিচাপা পড়ে ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com