শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোবেলজয়ী ড. ইউনূসকে এনবিআরের আরোপ করা দানকর বৈধ : হাইকোর্ট

নোবেলজয়ী ড. ইউনূসকে এনবিআরের আরোপ করা দানকর বৈধ : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

মৃত্যুচিন্তা এবং পরিবারের সদস্যদের কল্যাণে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নিজের নামে প্রতিষ্ঠিত তিনটি ট্রাস্টে যে টাকা দান করেছেন, সে দানের বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আরোপ করা দানকর বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের খারিজ আদেশের বিরুদ্ধে ইউনূসের তিনটি রেফারেন্স আবেদন খারিরজ করে বুধবার (৩১ মে) এ রায় দেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ।

ফলে ৭৭ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকা দানে এনবিআরের দাবি করা ১৬ কোটি আট লাখ ৪০ হাজার ৫৬ টাকা দানকর ড. ইউনূসকে দিতে হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে তিন কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা তিনি পরিশোধ করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফারজানা রহমান শম্পা। ড. ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। সঙ্গে ছিলেন আইনজীবী সুমাইয়া ইফরিত বিনতে আহমেদ ও সুমন সেনগুপ্ত।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ড. ইউনূস যে টাকা নিজের নামের তিনটি ট্রাস্টে দান করেছেন, এই টাকা যদি তার নিজস্ব ব্যাংক হিসাবে থাকতো তাহলে তাকে সে টাকার আয়কর দিতে হতো। ট্রাস্ট যেহেতু কর অব্যাহতি পায় সেজন্য হয়তো তিনি এ টাকা ট্রাস্টে দান করেছেন। আবার দানটা করেছেন মৃত্যুচিন্তা এবং পরিবারের সদস্যদের কল্যাণে। কিন্তু দানকর আইন, ১৯৯০-এর ৪ ধারার (ছ) (জ) উপধারা অনুসারে দানের এই দুটি কারণের প্রযোজ্যতা প্রমাণ করতে পারেননি।

যে কারণে ট্রাইব্যুনাল তার আবেদন খারিজ করেছিলেন। সেই খারিজ আদেশ বহাল রেখে আদালত বলেছেন, আয়কর পরিশোধ না করার কৌশল হিসেবে ড. মুহাম্মদ ইউনূস নিজের নামে প্রতিষ্ঠিত ট্রাস্টে তিনি এ টাকা দান করেছেন। ট্রাইব্যুনালের খারিজ আদেশে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। বরং খারিজ করে সঠিক সিদ্ধান্তই দিয়েছেন ট্রাইব্যুনাল। ফলে পরিশোধের টাকা বাদ দিয়ে আরোপ করা দান করের বাকি টাকা তাকে পরিশোধ করতেই হবে।

বাকি কত টাকা ড. ইউনূসকে পরিশোধ করতে হবে জানতে চাইলে তা ১২ কোটি টাকার বেশি বলে জানান অ্যাটর্নি জেনারেল। নির্ধারিত সময়ে বাকি দানকর পরিশোধ না করলে জারিমানা আরোপ করার বিধান আছে বলেও জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

ড. ইউনূসের আইনজীবী সুমাইয়া ইফরিত বিনতে আহমেদ কালের কণ্ঠকে বলেন, রায়ের অনুলিপি পাওয়ার পর তা পর‌্যালোচনা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল অথবা দানকর পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মৃত্যুচিন্তা এবং পরিবারের সদস্যদের কল্যাণ চিন্তা থেকে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত তিন করবর্ষে ড. মুহাম্মদ ইউনূস নিজের নামে প্রতিষ্ঠিত ট্রাস্ট ও সেন্টারে ৭৭ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকা দান করেন। এই দানের বিপরীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি তিন কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা আয়কর পরিশোধ করেন।

কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তার কাছে মোট ১৬ কোটি আট লাখ ৪০ হাজার ৫৬ টাকা দানকর দাবি করে। এই দাবির বিরুদ্ধে প্রথমে অ্যাপিলেট যুগ্ম কর কমিশনার এবং পরে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করেন ড. ইউনূস। দুই আদালতেই তার আপিল খারিজ হয়।

পরে ২০১৪ সালে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের খারিজ আদেশের বিরুদ্ধে ড. ইউনূস হাইকোর্টে তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন। গত ২৩ মে এসব রেফারেন্স মামলার শুনানি শেষে রায়ের জন্য রেখেছিলেন।

ইউনূসের কাছে এনবিআরের পাওনা
মামলার নথি থেকে জানা যায়, ড. ইউনূস ২০১১-১২ করবর্ষে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টারে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দান করেন।

একইভাবে ২০১২-১৩ করবর্ষে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্টে দান করেন আট কোটি ১৫ লাখ টাকা।

২০১৩-১৪ করবর্ষে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্টে দান করেন সাত কোটি ৬৫ হাজার টাকা।

এসব দানের বিপরীতে যথাক্রমে ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ৮০০, এক কোটি ৬০ লাখ ২১ হাজার ও এক কোটি ৫০ লাখ ২১ হাজার টাকাসহ মোট ১৫ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৮০০ টাকা দানকর দাবি করে এনবিআর। সেই সঙ্গে ৬৯ লাখ ২৬ হাজার ২৫৬ টাকা জরিমানাও করে। জরিমানাসহ ইউনূসের কাছে এনবিআরের মোট পাওনা দাবি করে ১৬ কোটি আট লাখ ৪৩ হাজার ৫৬ টাকা। এর মধ্যে ড. ইউনূস দানকর পরিশোধ করেন তিন কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৪৮ টাকা।

পরিশোধের এই টাকা বাদ দিলে জরিমানাসহ ইউনূসের কাছে এনবিআরের পাওনা দাঁড়ায় ১৫ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা।

ড. ইউনূসের দাবি
দান করা অর্থের বিপরীতে এনবিআর ড. ইউনূসকে ১৫ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৮০০ টাকা দানকর প্রদানের নোটিশ দেয়। ড. ইউনূস দাবি করেন, যেহেতু তিনি মৃত্যুচিন্তা ও নিকট আত্মীয়দের কল্যাণের কথা ভেবে দান করেছেন, ফলে তিনি কর অব্যাহতি পাবেন। দানকর আইন, ১৯৯০-এর ৪ ধারার (ছ) (জ) উপধারায় এই কর অব্যাহতির কথা বলা আছে।

এনবিআরের যুক্তি
দানকর আইন, ১৯৯০-এর ৪ ধারার (ছ) (জ) উপধারা তুলে ধরে এনবিআর বলছে, ড. ইউনূস যে অর্থ দান করেছেন তা তাঁর মৃত্যুচিন্তা থেকে এবং তা করেছেন পরিবারের সদস্যদের কল্যাণে। কিন্তু দান ও আয়কর রিটার্ন পর্যালোচনা করে দেখা গেছে, তিনি নিজেই ট্রাস্টগুলোর প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি।

দানকর আইন, ১৯৯০-এর ৪ ধারার (ছ) উপধারায় বলা আছে, কেউ গুরুতর আহত হয়ে বা অসুখে মৃত্যুশয্যায় থাকলে তার অর্থ-সম্পদ নিকট আত্মীয়দের দান করা যায়। একে মৃত্যুচিন্তায় দান বলা হয়। কিন্তু ড. ইউনূস দানের সময় তেমন কোনো পরিস্থিতিতে ছিলেন না বা এখনো নেই। ফলে মৃত্যুচিন্তা থেকে তিনি দান করেছেন- এই যুক্তি অবান্তর ও অগ্রহণযোগ্য।

দানকর আইন, ১৯৯০-এর ৪ ধারার (জ) উপধারা অনুযায়ী, পরিবারের সদস্যদের দানের ক্ষেত্রে বলা হয়েছে, দান যদি পুত্র, কন্যা, পিতা, মাতা, স্বামী, স্ত্রী, আপন ভাই অথবা আপন বোনকে করা হয় তবে করদাতা কর অব্যাহতি পাবেন। কিন্তু ড. ইউনূস দান করেছেন ট্রাস্টে। এর মধ্যে ইউনূস সেন্টারের তিনজন ট্রাস্টির মধ্যে একজন ট্রাস্টি দাতা নিজে। আরেকজন ড. ইউনূসের আপন ভাই। আবার ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট ও ইউনূস ফ্যামিলি ট্রাস্টের ট্রাস্টিরা করদাতার নিকট আত্মীয় নন। ফলে এ ক্ষেত্রে তিনি কর অব্যাহতি পেতে পারেন না। ফলে করদাতার দান করা অর্থ দনকর আইনের ৪(ছ) (জ) ধারায় দানকরমুক্ত নয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com