শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে ঘড়ের মেঝেতে গৃহবধূর লাশ, স্বজনদের দাবী হত্যা

ফরিদপুরে ঘড়ের মেঝেতে গৃহবধূর লাশ, স্বজনদের দাবী হত্যা

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় ঘরের মেঝেতে রহস্যজনক অবস্থায় পড়ে থাকা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বাস্তপট্টি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত গৃহবধূর নাম হাসিনা বেগম (৩০)।

নিহত গৃহবধূ ওই গ্রামের মো. ফরহাদ মোল্যার স্ত্রী ও ভাঙ্গা উপজেলা মানিকদী-খারদী গ্রামের মোসলেম শেখের মেয়ে। তিনি এক কন্যা সন্তানের জননী।ঘটনার পর থেকে স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানায়, বৃহস্পতিবার সকালে ফরহাদের বসতঘরের তালা মারা দেখেন। বেলা বাড়ার পরেও ঘরের ভেতরে কারো কোনো সারা শব্দ না পেয়ে বেড়ার ফুটো দিয়ে দেখা যায় হাসিনার মরদেহ মেঝেতে পড়ে আছে। তবে তার স্বামী-সন্তান, শ্বশুর বাড়ির লোকজন কেউ ঘরে নেই। পরে ঘটনাটি পুলিশকে অবগত করেন।

নিহত হাসিনার বাবা মোসলেম শেখ অভিযোগ করে বলেন, ১৫ বছর আগে আমার মেয়ে হাসিনাকে ফরহাদের সঙ্গে বিয়ে দেই। বিয়ের পর থেকে মাঝেমধ্যেই ফরহাদ ও তার পরিবার আমার মেয়েটাকে নানাভাবে নির্যাতন করতো। আমাদের ধারণা ফরহার ও তার পরিবার মিলে আমার মেয়েকে হত্যা করে মরদেহ ঘরের মেঝেতে রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা করবো। আমরা এর বিচার চাই।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে আমিসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝে থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে আমরা যতটুকু জেনেছি, মেয়েটা গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ফাইনাল রির্পোট আসার পর জানা যাবে আসল ঘটনা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com