শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে কাঠাল পাড়া নিয়ে বৃদ্ধকে মারপিট, হাসপাতালে ভর্তি

ফরিদপুরে কাঠাল পাড়া নিয়ে বৃদ্ধকে মারপিট, হাসপাতালে ভর্তি

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামে কাঠাল পাড়া নিয়ে নুরুল ইসলাম মাতুব্বর(৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে, পিটিয়ে গুরুত্ব আহত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৫ জুন)  সকাল সাড়ে ১১ টার দিকে আহত নুরুল ইসলাম মাতুব্বরের বসত বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, নুরুল ইসলাম মাতুব্বর তার বাড়ির সামনে রাস্তায় তার লাগনো কাঠাল গাছ থেকে থেকে পাকা কাঠাল পাড়তে গেলে প্রতিবেশী শুকুর মাতুব্বর (৭০),ইকরাম মাতুব্বর (৪০) সুমন মাতুব্বর(২৫),মকলেস মাতুব্বর(২০) উভয় পিতা শুকুর মাতুব্বর, সজিব মাতুব্বর (২০) পিতা – ইকরাম মাতুব্বর, নাহিদ মাতুব্বর (২২)পিতা – গফ্ফার মাতুব্বর সর্ব সাং -বাউতিপাড়া গংরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে ভর্তি করেন।

আহত নুরুল ইসলাম মাতুব্বরের ভাই আবুল মেম্বার বলেন. কাঠাল পাড়তে গেলে তারা আমার ভাইকে পিটিয়ে,কুপিয়ে আহত করে। আহত অবস্থায় ভাইকে নগরকান্দা হাসপাতালে ভর্তি করি।এ ঘটনায় থানায় মামলা করবেন বলে তিনি জানান।

তবে এ ব্যাপারে অভিযুক্ত শুকুর মাতুব্বর এর বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মো.মিরাজ হোসেন বলেন,বাদীপক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সাপেক্ষ মামলা ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com