শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পটুয়াখালীর স্কুলছাত্রীকে ধর্ষণ, লজ্জা এড়াতে আত্মহত্যা

পটুয়াখালীর স্কুলছাত্রীকে ধর্ষণ, লজ্জা এড়াতে আত্মহত্যা

পটুয়াখালীপ্রতিনিধি:
গলাচিপা উপজেলায় ধর্ষণের লোকলজ্জা এড়াতে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৭ জুন) গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৬ জুন) ভোরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে একই দিন সন্ধ্যায় এ ঘটনায় মারুফার মা মাসুমা বেগম গলাচিপা থানায় কামালকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। রোববার (৪ জুন) ঘরে ফাঁস দেওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত ব্যক্তি উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের কোটখালী গ্রামের মৃত আবু সালেহর মেয়ে মারুফা আক্তার (১৬)। তিনি এবার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. কামাল হোসেন ওরফে নুহুকে (৪৩)। তিনি দুই সন্তানের জনক এবং স্থানীয় কোটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত রয়েছেন।

পারিবারিক সূত্র এবং মামলার অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী কামাল বিবাহিত হলেও দীর্ঘদিন ধরে মারুফাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি নিরসনে পারিবারিকভাবে চেষ্টা করেও লাভ হয়নি। উল্টো মারুফাকে হুমকি দেওয়া হতো। এরই জের ধরে মারুফা গত রোববার তার পরিবারকে জানায় যে, কামাল দুই দিন পূর্বে ঘরের পাশে বাগানে একা পেয়ে তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে মারুফা লোকলজ্জা এড়াতে ওই দিনই সন্ধ্যার পরে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় মারুফাকে উদ্ধার করে প্রথমে গলাচিপা হাসপাতালে ও পরে সংকটাপন্ন অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারুফা মারা যান।

ইনচার্জ শোনিত কুমার গায়েন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার আসামি কামাল পলাতক রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com