শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিংগাইরে নাম সর্বস্ব ক্লিনিকে চিকিৎসার নামে প্রতারণা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ

সিংগাইরে নাম সর্বস্ব ক্লিনিকে চিকিৎসার নামে প্রতারণা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ

মুহ.মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে নাম সর্বস্ব অমি ডায়াগনস্টিক নামের একটি সেন্টারে রোগীর সাথে চিকিৎসার নামে প্রতারণা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ ওঠেছে। উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি গ্রামের পিংকী আক্তার নামের এক নারী চিকিৎসা নিতে ওই ক্লিনিকে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে জানান। তিনি গত শুক্রবার (২ জুন) জনৈক ব্যক্তির পরামর্শে ওই ক্লিনিকে চিকিৎসার জন্য যান। ক্লিনিক মালিক ডাক্তার নামধারী উসমান গনি বিভিন্ন পরীক্ষা -নিরীক্ষার নামে ও তার ভিজিট বাবদ ৫ হাজার টাকা দাবী করেন। সেখানে ভুক্তভোগী ওই রোগী ২ হাজার টাকা পরিশোধ করেন। পরে তাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে বাড়তি টাকাও হাতিয়ে নেন উসমান গনি। মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করায় পিংকী আক্তারের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিষয়টি ভুক্তভোগী তার আত্মীয়ের সহায়তায় সোমবার ( ৫ জুন) অমি ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে বিষয়টি একাধিক ব্যক্তির উপস্থিতিতে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে উসমান গনি গাইনী ডাক্তার সেঁজে চিকিৎসা দেয়া, মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রি ও প্রতারণার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং হাতিয়ে নেয়া টাকাও ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বিষয়টি সুরাহা না হলে ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৮জুন) দুপুরে স্থানীয় সংবাদকর্মীরা ওই ক্লিনিকে গেলে অভিযুক্ত উসমান গনি বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। সাংবাদিকদের কাছে তার কৃতকর্মের জন্য হাতে- পায়ে ধরার চেষ্টা করেন এবং সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন।  স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এ অবৈধ ক্লিনিকটিতে দীর্ঘদিন যাবত চিকিৎসার নামে অপচিকিৎসা চলছে। অনেকেই আর্থিক ক্ষতিসহ প্রতারণার শিকার হচ্ছেন। অবৈধ ক্লিনিক বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।  সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাফিজুর রহমানকে ভুক্তভোগীর পিংকী আক্তারের ব্যবস্থাপত্র দেখালে তিনি বলেন, এটাতো গাইনী রোগীর ট্রিটমেন্ট। একটা হরমোন ও অপরটি কনসেপ্ট না হওয়ার ওষুধ লিখা হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তাসনুভা মারিয়া বলেন, উনি তো ডাক্তার না এসএসিএমও। তিনি কোনো চিকিৎসা দিতে পারেন না। আগামী সপ্তাহে এসিল্যান্ডকে সঙ্গে নিয়ে অবৈধ ক্লিনিক -ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com