শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুলাউড়ায় মিলিপ্লাজা শপিংমলে চুরির ঘটনায় গ্রেফতার ১

কুলাউড়ায় মিলিপ্লাজা শপিংমলে চুরির ঘটনায় গ্রেফতার ১

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়ায় ‘মিলিপ্লাজা শপিংমল’ থেকে প্রায় ২০ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়া মামুন মিয়া নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) ভোরে জেলার শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ১ জুন সকাল ৯টার দিকে মিলিপ্লাজার জুনেদ টেলিকম ও আপন টেলিকম নামে দুই দোকান থেকে প্রায় ২০ লক্ষ টাকার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় মামুনসহ তার সঙ্গীয় একদল চোর। ঘটনার পরই ক্ষতিগ্রস্ত ওই দুই ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ চোরদের গ্রেপ্তারে অভিযানে নামে।
অভিযানের একপর্যায়ে শুক্রবার ভোরে তথ্যপ্রযুক্তির ভিত্তিতে থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ ও এসআই (নিরস্ত্র) অপু কুমার দাশ গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে  চোর মামুনকে গ্রেপ্তার করেন।
ওসি মো. আব্দুছ ছালেক এ প্রতিবেদককে  জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায়, হবিগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার অন্যান্য মোবাইল চোরদের নিয়ে মিলিপ্লাজা থেকে এ চুরির ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, কুমিল্লার লাকসাম ও কুলাউড়াসহ বিভিন্ন থানায় ডাকাতি এবং মোবাইল চুরির ৭/৮ টি মামলা রয়েছে। বাকি চোরদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com