শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম সীতাকুণ্ড পলাতক আসামি বাবলু ও পিস্তল আলমগীর আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম সীতাকুণ্ড পলাতক আসামি বাবলু ও পিস্তল আলমগীর আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার অন্যতম দুই আসামি যুবদল নেতা রবিউল হোসেন বাবলু (৩২) ও আলমগীর প্রকাশ পিস্তল আলমগীরকে (৩২) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুন) বিকালে গোপন সূত্রে খবর পেয়ে বারৈয়াঢালা সহস্রধারা এলাকার পাহাড় থেকে তাদেরকে গ্রেপ্তার করেন ওসি তোফায়েল আহমেদ। বাবলু পৌর সদরের ইয়াকুবনগর গ্রামের নুরুল আবছারের ছেলে এবং আলমগীর মধ্যম ইয়াকুবনগর গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর সন্ধ্যায় উপজেলার নুনাছড়া বটতলা এলাকায় সীতাকুণ্ড পেট্রল পাম্প সংলগ্ন মৃদুলা হোটেলের ভেতরে একদল দুর্ধর্ষ সন্ত্রাসী প্রকাশ্যে যুবলীগ নেতা ইউসুফকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

সেই ঘটনার অন্যতম আসামি ওয়ার্ড যুবদলের সভাপতি বাবলু ও পিস্তল আলমগীর ঘটনার পর থেকে পলাতক ছিল।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান, পলাতক থেকে পিস্তল আলমগীর ও যুবদলের দুর্ধর্ষ ক্যাডার ওয়ার্ড যুবদল নেতা বাবলু বড় দারোগারহাট থেকে পন্থিছিলা পর্যন্ত রোড ডাকাতি করছিল।

এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকাসহ বারৈয়াঢালা ও নুনাছড়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি করে আসছিল। এসব খবর পেয়ে তাদেরকে ধরার জন্য বারবার অভিযান করলেও চতুর এ আসামিরা বারবার পালিয়ে যায়।

কিন্তু তাদের ওপর নজরদারি অব্যাহত রেখে আমি শনিবার তাদের অবস্থান নিশ্চিত হয়ে জানতে পারি যে বাবলুর নেতৃত্বে যুবদলের আরো অন্যান্য ক্যাডাররা বড় ধরনের আগ্নেয়াস্ত্র চালান বড় দরোগারহাট সহস্রধারা ঝরনার নিকট স্লুইস গেটের ওপর হস্তান্তর করবে। উক্ত সংবাদের ভিত্তিতে আমি সেকেন্ড অফিসার এসআই মো. মুকিব হাসান ও এএসআই আরিফসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ছদ্দবেশে অবস্থান করি। আসামি বাবলু অত্যন্ত চতুর হওয়ায় ছদ্দবেশ ধারণ করা সত্ত্বেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু আমরা তাকে ধরে ফেলি।

একইভাবে গ্রেপ্তার হয় আলমগীরও। এরপর তাদের দেহ তল্লাশি করে বাবলুর পরিহিত লুঙ্গির নিচে হাফ প্যান্টের ভেতর কোমরে গোজা অবস্থায় একটি ওয়ান শুটার গান ও পকেট থেকে ৩ রাউন্ড বন্দুকের গুলি এবং আলমগীরের দেহ তল্লাশি করে তাহার পরিহিত ত্রি-কোয়াটার প্যান্টের পেছনে কোমরে গোজা অবস্থায় একটি ওয়ান শুটার গান ও পকেট থেকে ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করি।
ওসি তোফায়েল আরো বলেন, আসামি বাবলু ও আলমগীর যুবদলের দুর্ধর্ষ অস্ত্রধারী সক্রিয় ক্যাডার। ২০১৩-২০১৪ সালের অগ্নি সন্ত্রাসের মহানায়ক। এছাড়াও ধৃত আসামি বাবলুর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতি, খুনসহ মোট ১৩টি মামলা এবং আলমগীরের বিরুদ্ধে থানায় মোট ৯টি মামলা আছে।

শনিবার অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আবারো মামলা দায়ের হয়েছে। আজ রবিবার তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com