শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লক্ষ্মীপুরের দোকান নিয়ে তিন ভাইয়ের মারামারি, আহত ৯

লক্ষ্মীপুরের দোকান নিয়ে তিন ভাইয়ের মারামারি, আহত ৯

লক্ষ্মীপুরপ্রতিনিধি:
সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে দোকান নিয়ে তিন ভাইয়ের মারামারির ঘটনায় ৯ জন আহত হয়েছেন।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের মিয়ারবেড়ী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সৌদি আরব প্রবাসী মমিন উল্যা, তার স্ত্রী সুমি বেগম, ভাগিনা মো. ইউছুফ ও শ্যালক কামরুল হাসান সুমন এবং অপরপক্ষের হাবিব উল্যা, হেদায়েত উল্যা, ইব্রাহিম ও রিয়াজ। তাদেরকে ছাড়াতে গিয়ে মিয়ারবেড়ী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেনও আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

বাজার পরিচালনা কমিটি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০১৩ সালে পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ নিয়ে প্রবাসী মমিন মিয়ারবেড়ী বাজারে পূর্ব পাশে দুটি দোকান নির্মাণ করেন। দোকানগুলো তার ভাই হেদায়েত ও হাবিব ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। কিন্তু তাকে ভাড়ার টাকা দিচ্ছে না। ভাড়ার টাকা চাইলে তাকে মারধরের হুমকি দেয়। এতে সোমবার সকালে মমিন দোকানগুলোতে তালা লাগিয়ে দেয়। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতন্ডা হয়। পরে বাজার পরিচালনা কমিটি এসে দোকানের তালা খুলে দিয়েছে। পরে বৈঠকে বসে ঘটনাটি সমাধান করা হবে বলে জানিয়েছেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন।

এর কিছুক্ষণ পরই মারামারিতে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথিতে আটজন আহত হয়। তাদেরকে ছাড়াতে গিয়ে বাজার কমিটির নেতা মনির আহত হন।

বাজার পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন বলেন, ধারালো অস্ত্রগুলো জব্দ করে আমার অফিসে রাখা হয়েছে। তাদেরকে ছাড়ায়ে গিয়ে আমিও আহত হয়েছি। মারামারির ঘটনায় বিকেলে ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি সাইফুল হাসান রনি বৈঠক ডেকেছেন। বৈঠকে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি প্রবাসী মমিন আমাকে জানিয়েছেন। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com