শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুলাউড়ায় দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও

কুলাউড়ায় দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও

 

মৌলভীবাজার প্রতিনিধি।।

স্ত্রীর অশ্লীল ভিডিও দেখে তালাক দেন মধ্যপ্রাচ্য প্রবাসী স্বামী। এরপর দুই সন্তান রেখে উধাও হয়ে গেছেন মধ্যপ্রাচ্য প্রবাসীর স্ত্রী। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও উপজেলার কর্মধা ইউনিয়নের জুনাব আলীর সঙ্গে একই ইউনিয়নের ট্রাট্রউলি গ্রামের দিলার বেগম (৩৫)এর সঙ্গে ১২-১৩ বছর আগে বিয়ে হয়। আল আমিন (১০) ও আমিনুল (৭) নামক তাদের ২ ছেলে সন্তান রয়েছে।

সোমবার ১৯ জুন সংবাদ সম্মেলনে প্রবাসীর ভাই মো. আইয়ুব আলী অভিযোগ করেন, ভাই বিদেশে থাকার সুযোগে তার স্ত্রী দিলারা বেগম পরকীয়ায় লিপ্ত হয়। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। এরমধ্যে স্ত্রীর কিছু অশ্লীল ভিডিও পান স্বামী। জুনাব আলী প্রবাস থেকে গত ২৪ মে স্ত্রী দিলারা বেগমকে তালাক প্রদান করেন। গত ২৫ মে রাতে ২ সন্তানকে ঘুমে রেখে উধাও হন দিলারা বেগম।

সংবাদ সম্মেলনে দিলারা বেগমের বড় ছেলে ১০ বছর বয়সি আল আমিন জানায়, ওই রাতে তার মামা কুটন মিয়া তাদের বাড়িতে আসেন। মামা ও তার মা অন্যরুমে কথা বলার সময় তারা ২ ভাই ঘুমিয়ে পড়ে। পর দিন সকালে ঘুম থেকে উঠে তার মাকে না পেয়ে বিষয়টি চাচা ও ফুফুদের জানায়।

প্রবাসীর ভাই আকবর আলী, বোন ফজিরুন বেগম ও ভাগ্না ইসমাইল আলী জানান, দিলারা বেগমকে অপহরণ করা হয়েছে উল্লেখ করে তার ভাই কুটন মিয়া এলাকায় প্রচারণা এবং প্রবাসীর পরিবারকে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ দিয়ে গ্রেফতারের ভয় দেখাচ্ছে।

কর্মধা ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মাহমুদা আক্তার জানান, আমি এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে তাদের পরিবারের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি।

এ বিষয়ে দিলারা বেগমের ভাই কুটন মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দিলে তার স্ত্রী জানান, তিনি ফোন রেখে কাজে গেছেন। আমি এসব বিষয়ে কিছু বলতে পারব না।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, প্রবাসীর স্ত্রী অপহরণ বা নিরুদ্দেশ এমন কোনো ঘটনা লিখিত বা মৌখিকভাবে আমাকে কেউ অবগত করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com