চুয়াডাঙ্গা প্রতিনিধি
বুধবার বিকেল। কোরবানির হাটে ৯৬ হাজার টাকায় গরু বিক্রি করেন কৃষক সানোয়ার। হাটের পাশেই একটি হোটেলের সামনে টাকা লেনদেন করা হয়। প্রথমে টাকা গুনে সানোয়ার হোসেনের হাতে দেন ক্রেতা। পরক্ষণে ভালোভাবে গুনে দেওয়ার কথা বলে টাকার বান্ডিল নিয়ে নেন ক্রেতা। টাকা গোনার অভিনয়ের এক ফাঁকে নতুন আরেকটি বান্ডিল বিক্রেতার পকেটে ঢুকিয়ে দিয়ে বলেন, ‘ঠিক আছে’। পরে বাড়ি ফিরে টাকা গুনতে গিয়ে চোখ ছানাবড়া হয় তার! ওপরে একটা মাত্র এক হাজার টাকার নোট। ভেতরে টাকার সাইজ করে কাটা সাদা কাগজের বান্ডিল।
Leave a Reply