শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লা নগরীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা নগরীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা নগরীতে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জুন) রাত ৮টার দিকে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম ইজাজ আহমেদ (৩৫)। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের মণিপুর গাবতলী এলাকায় সিরাজুল ইসলামের ছেলে।

সিরাজুল ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। স্থানীয়দের কাছে নিহত ইজাজ মাদক কারবারি হিসেবে পরিচিত। বিগত সময়ে তিনি একাধিকবার বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা- হত্যাকাণ্ডের পেছনে মাদকের সংশ্লিষ্টতা থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত ৮টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় ফাইন্ড টাওয়ারের সামনে ইজাজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। এ সময় ইজাজ দৌঁড়ে প্রাণ রক্ষার চেষ্টা করলেও কিছুদূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইজাজকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে- টাকার ভাগাভাগি নিয়ে কান্দিরপাড় ফাইন্ড টাওয়ারের নিচে চার-পাঁচজন যুবকের সঙ্গে ইজাজের ঝগড়া হয়।

সেখান থেকেই কেউ তাকে ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি। খুনিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

কান্দিরপাড় এলাকার অন্তত দুজন হকারের সঙ্গে কথা বলে জানা গেছে, খুনিরা ইজাজের দুই পায়ের হাটুতে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাওন শিকদার জানান, ইজাজ নামে আহত ব্যক্তির দুই পায়ের হাটুর ওপরে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের স্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ মেডিক্যালের মর্গে রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com