শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুলাউড়ায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু 

কুলাউড়ায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু 

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়ায় পূর্ব শত্রুতার জেরে হোসাইন মুহাম্মাদ জিলান (২২) নামে এক তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিলান উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সন্ধ্যায় জিলান মোটরসাইকেলযোগে তার ছোটভাইকে বাসে তুলে দিতে শহরে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের দক্ষিণ বাজারস্থ বাসস্ট্যান্ডে জিলান তার ছোটভাইকে নামিয়ে দিয়ে ফেরার পথে আগে থেকে ওতপেতে থাকা ৬-৭ জন দুর্বৃত্ত পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে জিলানকে ঘিরে ফেলে মারধর শুরু করে। জিলান প্রাণে বাঁচতে মোটরসাইকেল  থেকে নেমে বাসস্ট্যান্ডের সম্মুখে আয়েশা টেলিকম নামক একটি দোকানে গিয়ে ঢুকে। সেখানে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে পালিয়ে যায়।
পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। সিলেটের একটি হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাতে জিলান মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জিলানের পিতা আব্দুল হামিদ জানান, ছেলেকে নিয়ে ৫ দিন সিলেটে থাকায় কোনো মামলা করতে পারেননি। কুলাউড়ায় ফিরে দুর্বৃত্তদের বিরুদ্ধে তিনি মামলা করবেন বলে জানান।
কুলাউড়া থানার ওসি আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে বলেন,পরিবারের পক্ষ থেকে মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com