শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে আম গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

ফরিদপুরে আম গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় একটি আম গাছের ডালের সঙ্গে ঝুলছিল আফজাল মোল্যা ওরফে লাখু মোল্যা (৭৫) নামে এক কৃষকের মরদেহ।তার গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার ইউসুফদিয়া উত্তর পাড়ার ভদ্রপাড়া নামক এলাকা থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লাখু মোল্যা একই এলাকার মৃত সমুজুদ্দিন মোল্যার ছেলে। তবে তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন লাখু মোল্যার মেজো ছেলে কাইয়ূম মোল্যা।

কাইয়ূম মোল্যা জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এছাড়া সে স্থানীয় ইউসুফদিয়া মোল্যাবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সে পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। সে কারো সঙ্গে কখনো বিবাদে জড়াতেন না।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শেখ সাদিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান থানা পুলিশে এ ওসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com