শিরোনাম :
বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান লামায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু চরানো ও ঘাস কাটাকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা কালীগঞ্জে নির্মাণাধীন মডেল  মসজিদ পরিদর্শন করেন ইউএনও  কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ফেরত চাইল ইসি, রিটার্নিং কর্মকর্তাদের থেকে পোস্টাল ব্যালটের কিউআর রিডার অবসায়নের সিদ্ধান্ত সমস্যাগ্রস্ত ৫ আর্থিক প্রতিষ্ঠান আরও ৮ শিশুর মৃত্যু হাম ও উপসর্গে আগ্রহী তুরস্কের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে চামড়ার দর নির্ধারণ কোরবানির পশুর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তেতুলিয়ায় বন বিভাগের লাগানো মিশ্র চারাগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

তেতুলিয়ায় বন বিভাগের লাগানো মিশ্র চারাগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়।। পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি মৌজায় ডাহুক নদীর পার ঘেঁষে বন বিভাগের  ১১২.৪৩ একর জমির উপর লাগনো মিশ্রিত গাছ বাগানের আনুমানিক ছয় হাজার  চারাগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার হাজার আম গাছের চারা,দুই শতাধিক কমলা ও মালটা। আর দুহাজারে মত আকাশমণি সহ বিভিন্ন জাতের গাছের চারা। এ বিষয়ে তেতুলিয়া বন বিভাগের বিট কর্মকর্তা  মোঃ শহিদুর রহমান বলেন, আমরা বন বিভাগের আওতায় এখানে চারাগাছ রোপণ করি।  রাতের আঁধারে কে বা কাঁহারা এসে গাছের চারা গুলো দা দিয়ে কুপিয়ে কেটে রেখে যায়। এরকম ঘটনা এর আগেও হয়েছে। আমি তেতুলিয়া থানায় লিখিত একটি  অভিযোগ করি। এবিষয়ে তেতুলিয়া থানার ওসি আমাকে আস্বস্ত করেন তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করবেন। এর মধ্যে আবার  এই ঘটনা ঘটেছে। আমি এবিষয়ে কর্তৃপক্ষে কাছে এর সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে স্থানীয় লোকজন এর কাছে জানা যায় বন বিভাগের জমি নিয়ে দীর্ঘদিন যাবত একটি পক্ষের সাথে ঝামেলা হয়ে আসতেছে। তারা একজন প্রভাবশালী ব্যক্তির পরামর্শে এর আগে গাছের চারা নষ্ট করে। চলতি মাসের গত (২-জুলাই) এখানে আম বাগানের ৬০০ চারা ও বন বিভাগের বেশ কিছু চারা তারা নষ্ট করেছে। এর মধ্যে নতুন করে পুনরায় আম ও অন্যান্য গাছের চারা রোপণ করা হলে পুনরায় (১৫-জুলাই) দিবাগত রাতের আধারে একসাথে প্রায় ৬০০০ গাছের চারা কেটে ফেলা হয়েছে। যা খুবই দুঃখজনক। ঐ স্থানের পাশে পাথর উত্তোলন করে একটি মহল। তাদের পাথর উত্তোলনে বন কর্মকর্তা নিষেধ করে। আবার জমির মালিকানা দ্বাবীকারী জৈনিক প্রভাবশালী ব্যক্তি এই জমিতে চা বাগান করার পাঁয়তারা করছে মর্মে গোপন সূত্রে জানা গেছে। এই উদ্দেশ্যে এলাকায় প্রচুর পরিমাণে চা গাছের চারা মজুদ করেছে মর্মে তথ্য পাওয়া গেছে। স্থানীয়রা আরো জানান, জমির মালিকানা যাই হোক না কেন যারা এতোগুলো গাছের চারা নির্বিচারে কেটে ফেলেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত। অন্যথায় এ ধরনের ঘটনা বার বার ঘটতে পারে মর্মে সংশয় প্রকাশ করেছেন সকলেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com