শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আগের দামেই মাছ-মাংস-ডিম, আলু-পেঁয়াজে স্বস্তি

আগের দামেই মাছ-মাংস-ডিম, আলু-পেঁয়াজে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও আলুর দাম ১০ টাকা কমেছে। বর্তমানে পেঁয়াজ ৬০-৭০ টাকা ও আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি। এছাড়া সবজির পাশাপাশি আগের দামেই স্থিতিশীল রয়েছে ডিম, মাছ ও মাংস।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুরের টাউন হল, মিরপুরের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সরেজমিন দেখা গেছে, গত সপ্তাহের মতো নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কেজিতে কমেছে ১০ টাকা। গত সপ্তাহের ৮০-৯০ টাকার পেঁয়াজ এ সপ্তাহে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দামও কেজিতে ১০ টাকা কমেছে। আগের সপ্তাহে ৫৫-৬০ টাকার আলু বর্তমানে ৪৫-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মানভেদে আদা ও রসুন আগের মতোই ২২০-২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা জানান, চলতি সপ্তাহে বাঁধাকপি ও ফুলকপি ৪৫-৫০ টাকা পিস, বেগুন ৬০-৮০ টাকা কেজি। টমেটোর দাম কমে ৪৫-৫০ টাকা, গাজর, পটোল ও করলা ৪০-৮০ টাকা, শসা ৬০ টাকা, মরিচ ৮০-১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাল শাক, পালং শাকের আঁটি ১০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

আগের মতোই এ সপ্তাহে গরুর মাংস এখন ৭০০ টাকা এবং খাসির মাংস ১০৫০-১১০০ টাকা কেজি। ব্রয়লার মুরগি ২০০ টাকা, পাকিস্তানি মুরগি ৩০০-৩১০ টাকা এবং দেশি মুরগি ৫০০-৫৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সাদা ডিমের ডজন ১২৫ টাকা ও লাল ডিম ১৩০-১৩৫ টাকা।

মাছের সরবরাহ বাড়লেও বিক্রি হচ্ছে আগের দামেই। রুই, কাতল আকারভেদে ২৬০-৫০০ টাকা কেজি, চিংড়ি ৬০০-১০৫০ টাকা, শিং ৫০০-৬৫০ টাকা, মলা ৪০০-৫০০ টাকা, বাইন ৪০০-৬০০ টাকা, পাঙাশ ২০০-২৫০, তেলাপিয়া ২২০-২৫০, কৈ ২৫০-৪০০ টাকা, ট্যাংরা ৪৫০-৭০০ টাকা, মাগুর ৪০০-৬০০ টাকা এবং ইলিশ মাছ ৮০০-১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বড় সাইজের ইলিশ মাছের কেজি ১৮০০ টাকা পর্যন্ত।

এছাড়া ছোলার দাম ১০০-১২০ টাকা, চিনি ১৪৫-১৫০ টাকা, ২ কেজি আটা ১২০ টাকা, ডাল ১১০-১৪০ টাকা কেজি, ৫ লিটার সয়াবিন তেল ৮২০-৮৪৫ টাকা, ২ লিটার ৩৪০ ও ১ লিটার ১৭৩ টাকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com