শিরোনাম :
নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প কোরবানির পশুর চামড়া গ্রাম-উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে

টাঙ্গাইল প্রতিনিধি,

ঈদকে সামনে রেখে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির পাওয়ায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে টোল আদায় স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, শনিবার (৬ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার (৭ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে দু’কোটি ১৭ লাখ ৭৬ হাজার ৮৫০ টাকা।

 

ইতোমধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৩ হাজার ২১৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৯ লাখ ৪০ হাজার ৬০০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১১ হাজার ৮৬৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৮ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদের ছুটির আগেই মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে, যানজট নিরসন ও যাত্রী-চালকদের ভোগান্তি লাঘবে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে।

 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান বলেন, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখন পর্যন্ত কোনো ধরনের যানজট সৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবে যানবাহনগুলো চলাচল করছে। ঈদের ছুটি হলে আরও যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাবে। যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com