নিজস্ব প্রতিবেদক:
সরকারি আদেশ জারি হওয়ার দুই দিন পরই নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব মোহা. সেলিম উদ্দিন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার (১৯ মে) নতুন কর্মস্থল বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দেন তিনি।বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব মোহা. সেলিম উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় ইংরেজী দৈনিক পত্রিকা দ্যা ডেইলি মর্নিং ভয়েসের যুগ্ম সম্পাদক, সাব এডিটর কাউন্সিলের সদস্য, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, মেসার্স খান এ জামান এন্ড কোং লি. এর ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-এর সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
Leave a Reply