শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কমলাপুরে বিনা টিকিটের যাত্রী ঠেকাতে এবারও বাঁশের বেড়া

কমলাপুরে বিনা টিকিটের যাত্রী ঠেকাতে এবারও বাঁশের বেড়া

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহার ট্রেনযাত্রা স্বস্তিদায়ক করতে এবারও নানা ধরনের পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারও টিকিটের ভোগান্তি এড়াতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। টিকিট কালোবাজারি এড়ানে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। টিকিট ছাড়া কেউ যেন স্টেশনে প্রবেশ না করতে পারে সেজন্য এবারও দেওয়া হয়েছে বাঁশের বেড়া। যা গত ঈদুল ফিতরসহ গত বছরও করা হয়েছিল।

‘টিকিট যার, ভ্রমণ তার’ নিশ্চিত করতে আন্তঃনগর ট্রেনের টিকিট কেনার আগে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের নম্বর বা জন্মনিবন্ধন সনদ যাচাইপূর্বক রেজিস্ট্রেশন বা নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। ফলে একজনের টিকিট দিয়ে অন্যজন যাওয়ার কোনো সুযোগই থাকছে না। যার টিকিট থাকেই যেতে হবে এবং তার সাথে যারা যাবেন তাদের নামও টিকিটে উল্লেখ থাকছে। গত বছর থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বর এবং জন্মতারিখ দিয়ে নিবন্ধন করা যাত্রীর কাছে টিকিট বিক্রি করছে রেলওয়ে। গত ঈদ থেকে যুক্ত হয়েছে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি)। এবারের ঈদেও একই পদ্ধতিতে টিকিট দেওয়া হবে।

প্রতি বছরই ঈদযাত্রার ট্রেনে ধারণ ক্ষমতার কয়েকগুণ যাত্রী উঠেন। কামরার ভেতরে গাদাগাদি দাঁড়িয়ে যান বিনাটিকিটের অসংখ্য যাত্রী। এসি বগি বা কেবিনেও ওঠেন তারা। ছাদে, ইঞ্জিনের সামনে, দরজায় দাঁড়িয়ে ভ্রমণ করেন অনেক যাত্রী। রেলের কর্মীরাও টাকা নিয়ে বিনাটিকিটের যাত্রী তোলারও অভিযোগ পাওয়া গেছে। এতে টিকিটধারী যাত্রীরা পড়েন চড়ম ভোগান্তিতে। বিনা টিকিটের যাত্রী যাতে প্রবেশ করতে না পারেন সেজন্যই দেওয়া হয়েছে বাঁশের বেড়া।

কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের পূর্বের বাঁশের বেড়া দেওয়া হয়েছে। বাঁশ দিয়ে মোট পাঁচটি প্রবেশর লাইন তৈরি করা হয়েছে৷ এসব লাইন দিয়েই যাত্রীদের সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে হবে। প্রবেশমুখে টিটিই টিকিট যাচাই করবেন। এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং র‌্যাব আলাদা কন্ট্রোল রুম স্থাপন করেছে৷ এসব কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থানজুড়ে মোট ৯৪টি সিসি ক্যামেরা রয়েছে। স্টেশন ম্যানেজারের অফিস থেকে পুরো স্টেশন এলাকায় নজর রাখা হয়। এছাড়া স্টেশন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ৷

এছাড়াও স্টেশনে ঢোকার প্রত্যেকটি পকেট গেইট বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কেউ যে ফুটওয়ভার ব্রিজের পিলার দিয়ে স্টেশনে প্রবেশ করতে না পরে সেজন্য কাঁটা তার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবারই অনেক যাত্রী ঝুঁকি নিয়ে ফুটওভার ব্রিজ দিয়ে ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করে। কাটা তার দিয়ে ঘিরে দেওয়ায় এবার সেটা সম্ভব হবে না।

এর আগে গত ২ জুন ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। ওইদিন দেওয়া হয় ১২ জুনের টিকিট। ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন, ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের টিকিট ৬ জুন বিক্রি করা হয়। ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় গতকাল ১০ জুন থেকে। সোমবার দেওয়া হয় ২০ জুনের টিকিট। ২৪ জুন পর্যন্ত রেলের ফিরতি যাত্রা চলবে। এবার ঢাকা থেকে বহির্গামী ৪৩ আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০। ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে ঈদযাত্রায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com