শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধে জড়ালে ছাড় নেই: আইজিপি

বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধে জড়ালে ছাড় নেই: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন (ফাইল ছবি)
পুলিশের কোনো সদস্য অপরাধে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

শনিবার (১৫ জুন) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ প্রধান এমন হুঁশিয়ারি দেন।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘বাংলাদেশ পুলিশের কোনো সদস্য কোনো ধরনের অপরাধে জড়িত থাকলে কোনো ধরনের ছাড় নেই। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স।’

গত বৃহস্পতিবার একটি বেসরকারি টিভি চ্যানেলে কোরবানির গরুবাহী গাড়ি থেকে পুলিশ সদস্য অর্থআদায় করছে বলে একটি সংবাদ প্রকাশ হয়। এই অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ওইদিনই এসআই (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ, এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান, পুলিশ লাইন্স নারায়ণগঞ্জ, কনস্টেবল মো. নাজির শেখ, পুলিশ লাইন্স নারায়ণগঞ্জ, কনস্টেবল যুগল মন্ডল, পুলিশ লাইন্স নারায়ণগঞ্জ এবং কনস্টেবল তানভীর হোসেন আকাশ, পুলিশ লাইন্সকে নারায়ণগঞ্জ সাময়িক বরখাস্ত করেছে। ঢাকা-সিলেট মহাসড়কে গরুবাহী গাড়ি আটকিয়ে টাকা আদায়ের অভিযোগ করা হয় ওই রিপোর্টে।

ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

আইজিপি বলেন, কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারও বিরুদ্ধে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি অথবা কাউকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com