শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর ফাঁকা ঢাকায়’ নির্বিঘ্নে ছুটছে গাড়ি

রাজধানীর ফাঁকা ঢাকায়’ নির্বিঘ্নে ছুটছে গাড়ি

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন লাখ লাখ মানুষ। আজও বাড়ির পানে নগর ছাড়ছেন অনেকে। এর ফলে যে সড়কগুলোতে সবসময় গাড়িতে ঠাসা থাকত, ঈদের ছুটির কারণে সেগুলোতে নেই চিরাচরিত সেই চিত্র। অনেকটা জটহীন রাস্তায় স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন মানুষ। শহরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্বিঘ্নে ছুটে চলেছে গাড়ি। এ যেন অন্যরকম এক ঢাকা।

শনিবার (১৫ জুন) রাজধানীর ফার্মগেট, বিজয় সরণী, বাড্ডা, রামপুরা, বাংলামোটর, আসাদগেট, মালিবাগ, নতুনবাজার, গুলশান, বিমানবন্দরসহ বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে।

প্রতিটি সড়কেই গাড়ির চাপ নেই বললেই চলে। বিশেষ করে ঢাকার ভেতরের সড়কগুলোতে গাড়ির তেমন ভিড় নেই। এসব সড়কে মানুষ ও পরিবহনের সংখ্যা অনেক কম। মার্কেট এলাকাগুলোতে ভিড় তুলনামূলক কম। তবে বাস টার্মিনাল এলাকাগুলোতে ঘরমুখো মানুষের কারণে কিছুটা ভিড় আছে।

অন্যান্য সময় যাত্রাবাড়ী থেকে বিমানবন্দর যেতে সময় লাগতো আড়াই থেকে তিন ঘণ্টার মতো। কিন্তু শনিবার সেই রাস্তা যেতে সময় লেগেছে মাত্রা এক ঘণ্টার মতো।

এই রুটে চলাচলকারী রাইদা বাসের যাত্রী সুলতান আহমেদ জানান, শুক্রবার থেকেই এই সড়কে কোনো যানজট নেই। তিনি আরও বলেন, ‘আমি নিয়মিত চলাচল করি। স্বাভাবিক সময়ে যাত্রাবাড়ী থেকে বিমানবন্দর যেতে সময় লাগতো আড়াই থেকে তিন ঘণ্টা। কোনোদিন আরও বেশি সময় লাগে। কিন্তু আজ মাত্র এক ঘণ্টার মধ্যে এসেছি।

শুধু এই রুটেই নয়, রাজধানীর অন্যান্য রুটেও একই চিত্র লক্ষ্য করা গেছে। ব্যস্ততম এলাকা শাহবাগ, পল্টন, সচিবালয়, কাকরাইল, মৎস্যভবন ও হাইকোর্ট এলাকার রাস্তাগুলোও এখন ফাঁকা। মাঝে-মধ্যে কিছু ব্যক্তিগত ও গণপরিবহন দেখা গেলেও তেমন যানজট নেই। তবে নগরীর অনেক স্থানে রিকশার দৌরাত্ম্য দেখা গেছে। এছাড়া ফাঁকা রাস্তা পেয়ে অনেক ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল বেপরোয়াভাবেও চলতে দেখা গেছে।

যানজটের শহরে কোনো সিগন্যালেই তেমন থামতে হচ্ছে না গাড়িগুলোকে। কখনো থামলেও সেই স্থায়িত্ব বেশিক্ষণের জন্য নয়। সর্বোচ্চ এক থেকে পাঁচ মিনিটের মতো থামতে হচ্ছে যানগুলোকে।

বাড্ডা এলাকায় নির্ধারিত স্টপেজ ছাড়াও কোথাও কেউ হাত তুললেই সেখানে দাঁড়িয়ে যানগুলোকে যাত্রী তুলতে দেখা গেছে। এ নিয়ে বাসের অনেক যাত্রীর সঙ্গে কন্ডাক্টর ও সহকারীকে তর্কাতর্কিতে জড়াতেও দেখা গেছে।

ফাঁকা মহানগরীতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রস্তুত রয়েছে পুলিশের একাধিক টিম। সেই সঙ্গে কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com