শিরোনাম :
সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা-আরিচা পুলিশের বাধা পেরিয়ে মহাসড়কে জাবি শিক্ষার্থীরা

ঢাকা-আরিচা পুলিশের বাধা পেরিয়ে মহাসড়কে জাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
জাবি
কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে মহাসড়কে অবস্থান নেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তা উপেক্ষা করে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নেন। বিকেল সাড়ে ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন গেটে দুপুর থেকে অবস্থান নিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। সাভার ও আশুলিয়া থানা পুলিশ একযোগে আজকের এ কর্মসূচিতে দায়িত্ব পালন করছে। মহাসড়কে পুলিশের অন্তত ১০টি গাড়িকে টহলরত অবস্থায় দেখা গেছে। জলকামান ও লাঠিসোঁটা হাতে পুলিশ প্রস্তুত রয়েছে।
তবে আন্দোলন ও অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ সোহেল বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের অবরোধ কর্মসূচি চলবে। পুলিশের বাধা উপেক্ষা করে আমরা আমাদের কর্মসূচি চলমান রাখব। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহযোগিতা করবে।

পুলিশের ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, গত কয়েক দিনের টানা অবরোধে সবাইকে ভোগান্তিতে পড়তে হয়েছে। আদালতের রায় শিক্ষার্থীদের পক্ষে এসেছে। আদালতের পক্ষ থেকে তাদের কাছে এক মাসের সময় চাওয়া হয়েছে। আমরা আশা করি আদালতের প্রতি সম্মান রেখে তারা জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে বিরত থাকবেন। তা না হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com