শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারী এশিয়া কাপের ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

নারী এশিয়া কাপের ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক:
চলমান নারী এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে ভারত। এশিয়াকাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাতবার শিরোপা ঘরে তুলেছে ম্যান ইন ব্লুর মেয়েরা। অপরদিকে এর আগে এশিয়া কাপের পাঁচবার ফাইনালে খেললেও শিরোপার দেখা পায়নি লঙ্কান মেয়েরা। তবে ঘরের মাঠে এবার কোনো ভুলই করেননি চামারি আত্তাপাতুরা। ভারতের বিপক্ষে রেকর্ড গড়া জয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলে লঙ্কানরা।

শিরোপার লড়াইয়ে ভারতের মেয়েরা আজ আগে ব্যাট করতে নেমে মান্ধনার ফিফটিতে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে চামারি আত্তাপাতুরা ও হর্ষিতা সামারাবিক্রমার অর্ধশতকে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা।

ভারতের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন গুনারত্নে। তবে তার বিদায়ের পর ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। সামাবিক্রমাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন লঙ্কান দলপতি চামারি আতাপাত্তু।

দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ৯৪ রানে দিপ্তী শর্মার ঘূর্ণিতে চামারি আউট হলে ভাঙ্গে এই জুটি। প্যাভিলিয়নে যাবার আগে ৬১ রান করেন তিনি। আর তার বিদায়ে জয়ের স্বপ্ন দেখে ভারত। তবে তাদের সেই আশায় গুড়েবালি। দিলহারিকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সামারাবিক্রমা।

সেই সঙ্গে ফিফটিও তুলে নেন তিনি। জয় নিয়ে মাঠ ছাড়ার আগে ৬৯ রানে অপরাজিত ছিলেন সামারাবিক্রমা। আর এর মধ্যে দিয়ে ২০ বছরের অপেক্ষা ঘুচল শ্রীলঙ্কার মেয়েদের। পাঁচবার এশিয়া কাপ ফাইনাল খেললেও এবারই প্রথম চ্যাম্পিয়ন হলো তারা।

এর আগে ডাম্বুলা রঙ্গিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। আগে ব্যাট করতে নেমে ভারতের হয়ে ইনিংস শুরু করতে নামেন শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ৪৪ রান তুলে দুর্দান্ত শুরু করে দুই ভারতীয় ওপেনার।

তবে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি শেফালি। ১৯ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। উমা সেত্রীও ৯ রানে দ্রুত বিদায় নেন। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরও। ১১ বলে ১ বাউন্ডারিতে ১১ করে সাজঘরে ফেরেন।

ভারত দ্রুত উইকেট হারলেও এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন স্মৃতি মান্ধানা। ৩৬ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬০ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন ওপেনার স্মৃতি মান্ধানা। তাকে যোগ্য সঙ্গ দিয়ে জেমিমাহ রদ্রিগেস ১৬ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন।

শেষদিকে ব্যাটিংয়ে এসে তাণ্ডব চালাতে থাকেন রিচা ঘোষ। তার ১৪ বলে ৩০ রানের বিধ্বংসী ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় ভারত। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সর্বোচ্চ দুই উইকেট নেন কাভিষা দিলহারি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com