শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হামলাকারীরা পার পাবে না: ডিবির হারুন

হামলাকারীরা পার পাবে না: ডিবির হারুন

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা চালানো হামলাকারীরা পার পাবে না। গর্তে লুকিয়ে থাকলেও প্রত্যেককে খুঁজে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, এর মধ্যে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
রোববার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে নাশাকতাকারীরা গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। মেট্রোরেলে সহিসংতার ঘটনার সঙ্গে অনেকের নাম পেয়েছি। নেতৃত্ব দেওয়াদের মধ্যে চার জনকে গ্রেফতার করেছি। বাকিদেরও নাম ও নাম্বার আমাদের কাছে আছে। তারা কোথায় আছেন, তাদের সন্ধানে ডিবির টিম কাজ করছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তিন জন ছাত্রদলের নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের, বিজয় একাত্তর হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান বিজয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সহসভাপতি ফেরদৌস রুবেলকে গ্রেফতার করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি আছে, আমরা সেটা আগে জানতাম না। সহযোগীদের নিয়ে তারা মিরপুর ১০ নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে। মেট্রোরেলে ভাঙচুর ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
ডিবি প্রধান বলেন, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে আগুন জ্বালিয়েছে, পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেছে, সাধারণ অনেক মানুষকে পুলিশ ভেবে টেনে নিয়ে হত্যা করেছে, যারা এ ধরনের সহিংসতা চালিয়েছে, তারা বাংলাদেশের পক্ষের কোনো লোক না। তারা লুকিয়ে থেকে পার পাবে না। তাদেরকে ডিবি খুঁজছে। প্রত্যেককে গর্ত থেকে খুঁজে আইনের আওতায় নিয়ে আসবো। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করবো না।

কোটা আন্দোলনের সমন্বয়কারীদের হেফাজতে নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, অপরাধ তদন্তের পাশাপাশি কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে তাকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com