যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এভারকেয়ার হাসপাতালে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শরীফ মাসুদের ইন্তেকাল

এভারকেয়ার হাসপাতালে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শরীফ মাসুদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

শিল্প মন্ত্রণালয়ের উপসচিব ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য শরীফ মোহাম্মদ মাসুদ আর নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শনিবার দুপুরের দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ক্যানসারে ভুগছিলেন।

মৃত্যুকালে মা-স্ত্রী-তিন কন্যা, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শরীফ মাসুদ ময়মনসিংহের মুক্তাগাছায় জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ আনন্দমোহন কলেজে লেখাপড়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে উচ্চতর ডিগ্রি লাভ করেন। এরপর ছাত্রজীবন শেষে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। সৎ, দক্ষ, কর্মঠ এবং ন্যায়পরায়ণ কর্মকর্তা হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক (প্রশাসন) ছিলেন। বাদ মাগরিব নামাজে জানাজার পর খিলগাঁও কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com