শিরোনাম :
ওসমানী স্মৃতি মিলনায়তনে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের শুরুতে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে’ বন্ধ কারখানা চালুর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জ বাস-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি নিয়োগ নিয়ে ২ পক্ষের বিক্ষোভ পটুয়াখালীর বাউফলে নারীসহ ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড নতুন সরকারের কাছে চাওয়া বেশি: রাষ্ট্রপতি রাজধানীর ৩ থানার একযোগে ওসি বদলি কমছে শুল্ক-কর, বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে বড় ছাড়
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁদা না দিয়ে চাঁদাবাজদের পুলিশে দিতে বললেন বিএনপি নেতা আমিনুল

চাঁদা না দিয়ে চাঁদাবাজদের পুলিশে দিতে বললেন বিএনপি নেতা আমিনুল

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে দেশে এখন থেকে আর কোনো চাঁদাবাজি চলবে না। দখল চলবে না, লুট করা চলবে না। কোনো ব্যবসায়ী কোনো চাঁদাবাজকে চাঁদা দেবে না। যদি কেউ চাঁদা চায় তাকে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তুলে দেবেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নিবেন না।

রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১০ নম্বর হোপ স্কুলের সামনে থেকে পল্লবীর ৩ ও ৫ নম্বর ওয়ার্ডে সন্ত্রাস নৈরাজ্যবিরোধী জনসচেতনতা বাড়াতে আয়োজিত পাঁচটি পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে দেশে একটি সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে।

আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পতন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশের মাটিতে যেন আর কোনো স্বৈরাচারের আর্বিভাব না হয়, তার জন্য বিএনপির নেতাকর্মীসহ সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন থেকে দেশ আজ মুক্ত হয়েছে। আমরা চাই সাধারণ মানুষ আজ ভালো থাকুক। শান্তিতে থাকুক। মানুষের শান্তিই আমাদের কাম্য।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দেশের মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনরুদ্ধার, মানুষের যে চাওয়া একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা এটাই আমাদের মূল লক্ষ্য।

পথ সভায় ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com