শিরোনাম :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ দুই বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ দুই বাংলাদেশির মৃত্যু

জাবেদ মিয়া মালয়েশিয়াপ্রতিনিধি:

মালয়েশিয়ার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন বাংলাদেশির মধ্যে দুইজন মারা গেছেন। নিহতরা হলেন মুন্সিগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী এবং আবুল কাশেমের ছেলে আবু তাহের। তারা শুক্রবার সন্ধ্যা ৭টায় এবং শনিবার ভোর ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্য একজন, মুন্সিগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম (ডাকনাম: আকাশ), আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন নিহতদের পরিবারকে পরিস্থিতি জানিয়ে দ্রুত মরদেহ দেশে পাঠানোর আশ্বাস দিয়েছে।

প্রথম সচিব শ্রম এএসএম জাহিদুর রহমান জানান, শনিবার হাসপাতাল পরিদর্শনকালে ডাক্তাররা পেশাদারিত্ব ও সহমর্মিতা প্রদর্শন করেছেন। তিনি বলেন, কোম্পানির সঙ্গে যোগাযোগ করে নিহত ও আহতদের ক্ষতিপূরণ আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

নিহত ও আহতদের পরিবারের সদস্যরা হাসপাতালে ও মর্গে হাইকমিশনের টিমের সাথে দেখা করেছেন। কুয়ালালামপুর হাইকমিশন থেকে টিম আসার খবর শুনে তারা খুশি হয়েছেন এবং পরবর্তী সহযোগিতার জন্য প্রস্তুতির প্রতিশ্রুতি দিয়েছেন।

১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন বাংলাদেশি শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com