শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘বিএনপিকে ঠেকাতে গিয়ে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে’

‘বিএনপিকে ঠেকাতে গিয়ে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে’

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, বিএনপিকে ঠেকাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। বিএনপিকে ঠেকানো যাবে না। এই বিএনপিকে ঠেকাতে গিয়েই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বিএনপিকে ঠেকানোর দুঃসাহস দেখাবেন না।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের উদ্যোগে চলমান কর্মসূচির দ্বিতীয় দিনে মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার থেকে শুরু করে কৃষি মার্কেট, তাজমহল রোডে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে নূরজাহান রোডে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

আবদুস সালাম বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপিকে ঠেকানো মানে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া।

তিনি বলেন, অবিলম্বে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কিসের আদালত, কিসের কোর্ট। শেখ হাসিনার আমলে বিচার বিভাগ ছিল তার অঙ্গ সংগঠন। যেভাবে নির্দেশ দিতেন, সেভাবেই কাজ করছে তারা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত যত দুর্যোগে এসেছে, বিএনপি সব সময়ই জনগণের পাশে ছিল। এবারও বন্যার্তদের পাশে সরকারের চেয়ে বিএনপিই জনগণের পাশে এসে দাড়িয়েছে। অবিলম্বে নির্বাচন দিন, নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যার সমাধান সম্ভব নয়।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আদাবর-মোহাম্মদপুরে কোনো চাঁদাবাজের স্থান হবে না। জনগণের মন জয় করে ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতায় আসলে কোনো প্রতিহিংসা নয়, রাজনীতিতে সহবস্থান নিশ্চিত করবে।

ডা. রফিক বলেন, আপনারা সতর্ক থাকুন। শেখ হাসিনা বসে নেই। এখনও তার মনের মধ্যে দখলদারিত্বের মনোভাব। এ ধরনের একজন ঘাতক নারীকে আশ্রয় দিয়েছে ভারত। মন্থর গতিতে চলতে থাকা স্বাস্থ্য উপদেষ্টা ডেঙ্গু প্রতিরোধে পর্যাপ্ত প্রয়োজনীয় উপকরণ সরবারহ করতে চূড়ান্ত ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা। এসময় আরও উপস্থিত ছিলেন- যুবদলের সাবেক স্বাস্থ্য সম্পাদক ডা. সায়েম আল মনসুর ফয়েজী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডা. আউয়াল, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আল আমিন, সহ সভাপতি রুহুল আমিন, সিনিয়র সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জমান ডাবলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com