শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শুক্রবার যে রুট দিয়ে যাবে বিএনপির র‌্যালি

শুক্রবার যে রুট দিয়ে যাবে বিএনপির র‌্যালি

জ্যেষ্ঠ প্রতিবেদক

‘৭-নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীতে র‌্যালি করবে বিএনপি। দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এই র‌্যালি। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে তা মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দলের এই সিদ্ধান্তের কথা জানান।

বিএনপির ঘোষণা অনুযায়ী, র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিস, মৎস্যভবন মোড় হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে দিয়ে শাহবাগ মোড়ে যাবে।

সেখান থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক শেরাটন) হয়ে বাংলামোটর মোড় দিয়ে কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই র‌্যালির উদ্বোধন করবেন। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের শীর্ষ নেতা ও সকল অঙ্গ সংগঠন নেতা এবং কর্মীরা অংশ নেবেন।

জানানো হয়েছে র‌্যালির সমাপনী বক্তব্য রাখবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

এই কর্মসূচি সমন্বয় করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আর সদস্য হিসেবে আছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com