শিরোনাম :
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান লামায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু চরানো ও ঘাস কাটাকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা কালীগঞ্জে নির্মাণাধীন মডেল  মসজিদ পরিদর্শন করেন ইউএনও  কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ফেরত চাইল ইসি, রিটার্নিং কর্মকর্তাদের থেকে পোস্টাল ব্যালটের কিউআর রিডার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করাই মানুষের জন্য কল্যাণকর’

‘রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করাই মানুষের জন্য কল্যাণকর’

নিজস্ব প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন কমিশন, আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা এদেশের মানুষের জন্য কল্যাণকর।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এর কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল ১৬ বছরসহ ৫ জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানান।

মির্জা ফখরুল বলেন, চ্যালেঞ্জ শুধু অন্তর্বর্তী সরকারের নয়, এই চ্যালেঞ্জ সামনের দিকে যে সরকার আসছে তাদেরও।

জাতীয়তাবাদের সরকার তৈরি হবে, তারেক রহমান সে সরকার গঠন করবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখন কঠিন সময় পার করছি আমরা। সতর্কতার সঙ্গে এই সময় অতিক্রম করতে হবে। বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে সংস্কার শেষ করে উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তারা কাজ করে যাচ্ছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি।

মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলতে চাই, মানুষের আকাঙ্ক্ষা গণতন্ত্র, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সময় যত বেশি যাবে, তত সমস্যা বেশি তৈরি হবে। নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা। নির্বাচন কমিশন, আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা এদেশের মানুষের জন্য কল্যাণকর।
দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই-সংগ্রাম চালিয়ে গেছি, যাব জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যেন আমরা পিছিয়ে না পড়ি, সে বিষয়টা খেয়াল রাখতে হবে।

আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ডা এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, আব্দুস সালাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com