শিরোনাম :
নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ তারেক রহমানের জন্মদিন

আজ তারেক রহমানের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (১৯ নভেম্বর) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন নির্দেশনা ইতিবাচক হিসেবে দেখছে সবাই।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, অযথা চাকচিক্য পছন্দ করেন না তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন চান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ (২০ নভেম্বর)। তবে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এ বছর নিজের জন্মদিন পালন না করতে দলের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।
জানা গেছে, জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনে দেশের মানুষের প্রত্যাশা বেড়েছে। এমন পরিস্থিতিতে নেতার জন্মদিনে কর্মীদের উচ্ছ্বাস যেন সীমার বাইরে চলে না যায়।

ব্যারিস্টার কায়সার কামাল জাগো নিউজকে বলেন, জন্মদিনের নামে অপ্রয়োজনে খরচ করতে চান না তারেক রহমান। দলের কর্মীরা যেন এতে করে সীমাহীন উচ্ছ্বাসে না জড়ান, তাই এমন সিদ্ধান্ত। দৃষ্টিকটু বিষয় এড়িয়ে চলতেই জন্মদিন পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

ফ্যাসিবাদ পতনের পর দেশের রাজনীতিতে সুবাতাস বইছে দাবি করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জন্মদিনের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের পাশে থাকতে চান তারেক রহমান। তারেক রহমানের এমন সিদ্ধান্ত রাজনীতিতে সুবাতাস বইবে বলে মনে করেন নীতি-নির্ধারণী ফোরামের এই নেতা।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মধ্যদিয়ে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মায়ের সঙ্গে দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে রাজধানীর ক্যান্টমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়।

২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে বতর্মানে সেখানেই অবস্থান করছেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com