শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ দখল করার স্বপ্ন ভারতের কখনোই সফল হবে না: ফারুক

বাংলাদেশ দখল করার স্বপ্ন ভারতের কখনোই সফল হবে না: ফারুক

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতিবাদ সভা

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছর বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক সৃষ্টি করেছে— তা বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগটুকু নষ্ট করেছে। হিন্দুস্তানকে (ভারত) আমরা অস্বীকার করিনা, আপনারা আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছেন। কিন্তু সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোনও স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন সফল হবে না।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা করে বাংলাদেশের মানুষের প্রতি যে অসম্মান করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষকে যে হেয় প্রতিপন্ন করেছেন, বাংলাদেশে যে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাবার প্রক্রিয়া করেছেন- শেখ হাসিনা মোদি সরকারের পদতলে আশ্রয় না নিতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। এই ঘটনার মূল শক্তি হলো শেখ হাসিনা। সে এই সরকারকে অস্থিতিশীল করছে।

তিনি বলেন, আমরা স্বাধীন, আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কিন্তু আপনারা (ভারত) যদি আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের ভূখণ্ড নিয়ে, আমাদের অধিকার নিয়ে, আমাদের গণতন্ত্র নিয়ে, সংবিধান নিয়ে কথা বলেন তাহলে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রতিবাদ করবে। সে প্রমাণ আপনারা পেয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল এক হয়ে ড. ইউনূসকে ওয়াদা করে এসেছি— আমরা আছি, আমরা পাশে থাকবো। হাসিনার প্রেত্মাতারা আর কোনোদিনও বাংলাদেশে ষড়যন্ত্র করতে পারবে না। আমরা আজকে বলতে চাই— আমাদের ইউনিটি আর কোনোদিনও ভাঙতে পারবে না শেখ হাসিনা ও ভারত। আপনারা যদি আমাদের সম্মান প্রদর্শন না করেন তাহলে মাওলানা ভাসানীর কথা আবার স্মরণ করিয়ে দিতে চাই, ১৮ কোটি মানুষ লং মার্চ করে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তাই অনুরোধ করবো বাংলাদেশ নিয়ে আর নাক গলাবেন না।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ড. ইউনূস আমরা আপনার সঙ্গে আছি। নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করুন।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, প্রিন্সিপাল শাহ মো. নেছারুল হক, তাতী দলের যুগ্ম আহ্বায়ক ডঃ কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com