শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কৃতি স্যানন জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা

কৃতি স্যানন জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা

বিনোদন ডেস্ক
বলিউড তারকাদের পর্দায় দেখে দর্শকদের ধারণা, জীবন যেন রঙের পাত্রে ডোবানো। সেই জীবনে পেলে যেন কোনো সমস্যা আর থাকবে না। তবে সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী কৃতি স্যানন। কাজের চাপে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল তার।

‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে নাকি দুর্বিষহ অবস্থা হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘ছবির প্রচার কিন্তু খুব ক্লান্তিকর একটা কাজ। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে আমি খুবই ভেঙে পড়েছিলাম। সেই বছর আমার আরো দু’তিনটি ছবি মুক্তি পেয়েছিল।’

‘তাই দুই-তিন সপ্তাহ আগে থেকেই আমাকে ছবির প্রচারের কাজ করতে হয়েছে। ‘ভেড়িয়া’র জন্য আমাদের বিভিন্ন শহরে প্রচারে যেতে হয়েছে। পাশাপাশি রাতেও কাজ করেছি। সব সাক্ষাৎকারে একই কথা বলতে হয়েছে। মনে হত, এই উত্তরগুলো রেকর্ড করে রাখলেই তো হয়। এমনকি বরুণের উত্তরও আমার মুখস্থ হয়ে গিয়েছিল।’

ছবির প্রচারের জন্য তারকাদের বিভিন্ন জায়গায় যেতে হয় যা বেশ কষ্টকর। কৃতির কথায়, ‘ছবির প্রচারের শেষ দিনে এক রিয়্যালিটি শো-তে উপস্থিত থাকার কথা ছিল। ভ্যানিটি ভ্যানে আমি তৈরি হচ্ছিলাম।’

এরপর অভিনেত্রী কান্নার কথা উল্লেখ করে বলেন, ‘কথা বলতে বলতে হঠাৎ আমি কেঁদে ফেলি। বাধ্য হয়ে বলি, ‘আমি খুব ক্লান্ত। আর পারছি না আমি।’ চারপাশের সবাই আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মানসিক স্বাস্থ্যের উপরেও এর প্রভাব পড়ে।’

প্রসঙ্গত, যতই ক্লান্তি ও পরিশ্রম থাকুক, নিজের কাজকে ভালোবাসেন কৃতি। অভিনেত্রীকে শেষ দেখা গেছে ‘দো পত্তি’ নামে এক ছবিতে। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন নায়িকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com