নিজস্ব প্রতিবেদক,
ঘোষণাপত্র জারি করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফার্চ ফর ইউনিটি’ সমাবেশে তিনি এই দাবি জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “জুলাই ঘোষণাপত্র জারি হওয়ার আগ পর্যন্ত পাড়া-মহল্লায় গিয়ে মানুষের কথা শুনুন এবং তাদের অভিব্যক্তি সংগ্রহ করুন।”
তিনি আরও বলেন, “৩ আগস্ট শহীদ মিনার থেকে আমরা এক-দফার ডাক দিয়েছিলাম। তবে অনেকেই এই অভ্যুত্থান মেনে নিতে পারেনি। এ জন্যই পুলিশ এবং সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি বলছি, বাস্তবতা মেনে নিন। খুনি হাসিনার পুনর্বাসন এই দেশে হবে না। আমরা তাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি।”
হাসনাত উল্লেখ করেন, “অভ্যুত্থানের নেতৃত্বে আমরা ছিলাম, আর সারাদেশের মানুষ আমাদের সমর্থন দিয়েছে। কিন্তু এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে আসেনি। সিন্ডিকেট ভাঙতে হবে।”
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি কোনো বিপ্লবীর গায়ে হাত তোলা হয়, তাহলে তার দায় সরকারকে নিতে হবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার আজও করতে পারিনি। গত ১৬ বছরে আওয়ামী লীগের গুম, খুন, নির্যাতনের বিচার অবশ্যই করতে হবে। ফ্যাসিবাদবিরোধী শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে।”
বক্তব্য শেষে তিনি স্লোগান দেন, “এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার।” হাসনাত জানান, আগামী ১৫ জানুয়ারিতে আবারও দেখা হবে, তখন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তুলে ধরা হবে।
Leave a Reply