শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রেস ক্লাবের আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনাকারীরা শয়তানের বাবা : দুদু

প্রেস ক্লাবের আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনাকারীরা শয়তানের বাবা : দুদু

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলন সংগ্রামের কারণেই বিএনপি মানুষের হৃদয়ে আছে। আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে যারা তুলনা করে তারা শয়তানের বাবা। তাদের মতো শয়তান আর কেউ নেই। ওয়ান ইলেভেনের সময় বিএনপিকে যারা মাইনাস করতে চেয়েছিল, তারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। দেশের মানুষ ১৬ বছর দেখেছে আওয়ামী লীগ দেশের কী পরিস্থিতি করেছে।

রবিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘অভ্যুত্থানের পাঁচ মাস : আকাঙ্ক্ষা ও শঙ্কা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষা কী ছিল এটা সবাই জানে। আকাঙ্ক্ষা ছিল মানুষ ভোট দিতে পারবে, স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারবে, চলাফেরা করতে পারবে। খুন হবে না, গুম হবে না। বাজার নিয়ন্ত্রণ হবে। দুর্নীতি বন্ধ হবে। সীমাহীন ব্যাংক লুট, ঘুষ দুর্নীতি বন্ধ হবে। কিন্তু এগুলো এখন দুঃখজনক পর্যায়ে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর যারা ছাত্র-জনতার ওপর গুলি করেছে, তারা এখনো বহাল তবিয়তে আছে।

তিনি বলেন, পরিবর্তনের পরে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা কী করলেন? এই সরকার এখনো কোনো কিছু করতে পারেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ কোনো কিছুই করতে পারেনি। কিছু করতে না পারলে কী জন্য এসেছেন আপনারা? অনেকেই শিশুসুলভ বক্তব্য দেয়। এগুলো প্রত্যাহার করুন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আপনি সম্মানিত মানুষ। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ওপর দেশের মানুষের সন্দেহ সৃষ্টি হয়। আপনার সম্মান বিনষ্ট হয়। আপনার ওপর এখনো বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা আছে। সেই আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ ব্যবহার করে কলঙ্কিত করতে চাচ্ছে। এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমরা আকাঙ্ক্ষা করতে চাই যে, এই বছরের মধ্যেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সরকার প্রধান হিসেবে ড. ইউনূস সাহেবও বলেছেন… এই বছরের মধ্যে অথবা ২৬ এর প্রথমে নির্বাচন হবে। এর মধ্যে যাতে থাকে তাহলে ভালো কিছু হবে। কারণ আমরা চাই আপনাকে (ড. ইউনূস) যেমন ফুলের মালা দিয়ে বসিয়েছি। তেমনি ফুলের মালা দিয়ে বিদায় দিতে চাই।

সরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ভারতকে ছোট করে দেখবেন না। শেখ হাসিনা প্রচুর দুর্নীতি করেছে। তার কাছে প্রচুর অস্ত্র রয়েছে। এই শক্তিকে ছোট করে না দেখে আন্দোলনকারী শক্তিদের বলব, একটু হুঁশে থাকতে হবে। এই সচিবালয়ে এখনো আওয়ামী লীগ দোসররা রয়েছে। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান। সঞ্চালনা করেন সভাপতি সাইদুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশিদ, জাতীয়তাবাদী সমমনা জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব বাসির জামাল, কৃষক দলের নেতা এস কে সাদি, আব্দুর রাজি, ভিপি মাসুম, আমির হোসেন বাদশা ও ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com