শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন কত দিন থাকবে জানি না: ফারুক

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন কত দিন থাকবে জানি না: ফারুক

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, সমর্থন দেব। তবে এই সমর্থন কত দিন পর্যন্ত অব্যাহত থাকবে, আমরা জানি না।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক ‘৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

ফারুক বলেন, দেশের জনগণ নির্বাচন চায়। তাই অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ ভোট দিতে পারবে। পছন্দমত প্রার্থীকে বিজয়ী করতে পারবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। সচিবালয় বসে আছে। চিনি, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের যে সিন্ডিকেট আওয়ামী লীগের আমলে করেছিল তাদের একজনকেও এখনো আইনের আওতায় আনতে পারেননি। সচিব, ডিসি, এসপিরা এখনো ডক্টর ইউনূসের ঘাড়ে বসে আছে। সচিবালয়ে কেন আগুন? এগুলো এখনো উদঘাটন করতে পারেননি কেন?

বিরোধীদলের সাবেক এই চিপ হুইপ বলেন, দেশে এত ডিজিএফআই, এত এনএসআই, এত গোয়েন্দা সংস্থার লোক তারপরও ইউনুস সরকারের আমলে কেন ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে পারছে না।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, সমর্থন দেব। তবে এই সমর্থন কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে আমরা জানিনা। তাই যারা কথাবার্তা বলছেন। ভেবেচিন্তে বলেন ষড়যন্ত্রকারীদেরকে সাহায্য করবেন না। এসব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করছেন। দয়া করে এসব কথা বন্ধ করুন।

 

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com