শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নামে আরও একটি মামলা

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নামে আরও একটি মামলা

মুহ.মিজানুর রহমান বাদল,
ফাইল ফটো
মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ ৬৮ জনের নাম মামলায় উল্লেখ আছে।

শুক্রবার (১০ জানুয়ারি) মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কিরণ মিয়া মানিকগঞ্জ সদর থানায় এ মামলা করেন। ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় এটা চতুর্থ মামলা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এক দফার আন্দোলনকে চূড়ান্তরূপ নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন স্লোগানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করে। সারাদেশের সঙ্গে ওইদিন মানিকগঞ্জেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করছিল। ওই সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়া আগ্নেয়াস্ত্রসহ হাতে থাকা বিভিন্ন স্থানে প্রকার অস্ত্র প্রকাশ্যে উঁচিয়ে বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ঘটিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর একযোগে হামলা চালায়। এই ঘটনায় মমতাজ চক্ষু হাসপাতালের সামনে ২০০ জন ছাত্র জনতা আহত হন ও পিটি আই গেটের সামনে আরো ১০০-১৫০ জন ছাত্র-জনতা আহত হয়।

মামলার উল্লেখযোগ্য আরো আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত কোরাইশী সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক তুষার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীউর রহমান কম্পন, পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিত সরকার, দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মিম, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হোসেন, গড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, ঘিওর সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টুটুল, জেলা মহিলালীগ নেত্রী মায়া খানসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ মামলায় আরো তিনশ থেকে সাড়ে তিনশ জনকে অজ্ঞতা অসমী করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com