নিজস্ব প্রতিবেদক :
সূচকের পতন এবং লেনদেনে উত্থান-পতনের মধ্যে বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার পুঁজিবাজারে প্রথম আধা ঘণ্টায় ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে।
প্রথম আধা ঘণ্টার লেনদেনে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান সূচক ৪ পয়েন্ট কমেছে, যার ফলে ডিএসইর সূচক ৫,১২২.২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএসইএস সূচকও ৩.৯৮ পয়েন্ট কমে ১,১৪১.৪৯ পয়েন্টে অবস্থান করছে। তবে, ডিএস-৩০ সূচক ০.২৪ পয়েন্ট বেড়ে ১,৮৯৭.২১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এই সময়ে ডিএসইতে ৩২৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়, যার মধ্যে ১১৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১১৩টির দাম কমেছে এবং ৯৭টি কোম্পানির শেয়ার মূল্য অপরিবর্তিত রয়েছে। প্রথম আধা ঘণ্টায় মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর প্রধান সূচক সিএএসপিআই ৪.৪১ পয়েন্ট বেড়ে ১৪,৩৮০.০৩ পয়েন্টে পৌঁছেছে। সিএসই-৫০ সূচক ০.৪০ পয়েন্ট বেড়ে ১,১০১.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ সূচকও ১.৯৩ পয়েন্ট বেড়ে ১১,৮১৯.০২ পয়েন্টে পৌঁছেছে। তবে, সিএসআই সূচক ০.৭৬ পয়েন্ট কমে ৯৩১.৬৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে প্রথম আধা ঘণ্টায় ১৯ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৯টির দাম কমেছে এবং ৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
Leave a Reply