শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীতে বাস সংকটে ভোগান্তি চরমে

রাজধানীতে বাস সংকটে ভোগান্তি চরমে

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর কিছু রুটে শৃঙ্খলা ফেরানো ও শতভাগ যাত্রীসেবা নিশ্চিতে টিকিট কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালু করায় সড়কে বাস কম ছাড়ছেন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছেন না অনেকে। সব থেকে বেশি ভোগান্তি হচ্ছে নারী যাত্রীদের। বাসে উঠতে না পেরে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা হচ্ছেন। যাদের সামর্থ্য আছে তারা রিকশা, সিএনজি, রাইড শেয়ারে গন্তব্যে ছুটছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় সরেজমিনে দেখা যায়, বাড্ডা লিংক রোড থেকে শুরু করে রামপুরা বাজার পর্যন্ত প্রতিটি মোড়ে মোড়েই মানুষের জটলা। এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী রাইদা, তুরাগ, ভিক্টর, আকাশ পরিবহন খুব কম চলছে। মাঝেমধ্যে একটা বাস আসলে ঝাঁপিয়ে পড়ে উঠতে চেষ্টা করছেন যাত্রীরা।
বাড্ডা লিংক রোডে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা জাহিদ নামে একজন যাত্রী বলেন, ‘শুনতেছি কাউন্টারভিত্তিক টিকিট চালু করায় মালিকরা বাস চালাচ্ছে না। এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি কোনো রাইদা গাড়ি নেই। তাদের কাছে আমরা জিম্মি।’

আরেক যাত্রী বলেন, ‘গুলিস্তান যামু, অনেকক্ষণ ধইরা দাঁড়াই আছি, যাও দু-একটা ভিক্টর ও আকাশ বাস আসতেছে উঠাই যাচ্ছে না।’

পুরুষদের দুএকজন বাঁদর ঝোলা হয়ে যেতে পারলেও চরম ভোগান্তিতে পড়েছেন নারীরা। বাড্ডা বাজার রোডের যাত্রী নাসিমা বলেন, ‘অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, যাত্রাবাড়ী যাওয়ার বাস পাচ্ছি না। একটা রাইদা গাড়িও নেই। সিএনজি অনেক ভাড়া চাচ্ছে। কিভাবে যাব বুঝতেছি না।’

বাস চালকরা বলছেন, কাউন্টার ও টিকিট সিস্টেম চালু করার কারণে গাড়ি কম চলছে। ভিক্টর পরিবহনের এক কন্টাকটার বলেন, ‘আমাগোর কিছু করার নাই। সরকার মালিক যেভাবে বলছে আমরাও সেভাবে চালাচ্ছি। কাউন্টার ও টিকিট ছাড়া যাত্রী তুলতাছি না। যে অবস্থা এই সিস্টেম বেশিদিন চালু রাখতে পারবো না।’

প্রসঙ্গত, রাজধানী ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরানো ও শতভাগ যাত্রীসেবা নিশ্চিতে টিকিট কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালু করা হয় বৃহস্পতিবার।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার আবদুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২১টি কোম্পানির বাস একক কোম্পানির অধীন পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন তারা। এর আওতায় প্রায় ২ হাজার ৬১০টি বাস চলাচল করবে। বাসগুলোর রং হবে গোলাপি।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব বাস চলবে কাউন্টার–পদ্ধতিতে। যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাসে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্থান ছাড়া বাস দাঁড় করানো হবে না। যাত্রী ওঠানামাও করবে নির্দিষ্ট স্থানে। বাসে ওঠানামার জন্য ঢাকার বিভিন্ন অংশে থাকবে প্রায় ১০০টি স্টপেজ। তবে এখনো সব স্টপেজে কাউন্টার বসানোর কাজ এখনো শেষ হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com