শিরোনাম :
দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাগরিক ঐক্য আয়োজিত গ্রহণযোগ্য থাকলে এই সরকারের অধীনেই নির্বাচন: সালাহউদ্দিন আহমেদ

নাগরিক ঐক্য আয়োজিত গ্রহণযোগ্য থাকলে এই সরকারের অধীনেই নির্বাচন: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যদি বর্তমান সরকার নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য থাকে, তবে আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে। তিনি আরও যোগ করেন, তারা বিশ্বাস করেন যে, অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে জাতীয় নাগরিক ঐক্য আয়োজিত ‘সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংবিধানের ৬ অনুচ্ছেদে শপথ নিয়েছে, তবে তার মেয়াদ নির্দিষ্ট নয়। নিরপেক্ষ সরকার না থাকলে, নির্বাচন কমিশন যতই নিরপেক্ষ বলুক, সেটি বিশ্বাসযোগ্য হবে না।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, তাদের সবাইকে একত্রিত করে জাতীয় ঐক্য গঠন করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা সংবিধান নিয়ে বড় ধরনের বিরোধ দেখছি না। তবে ৭১ সালের ইতিহাস আলাদা, সেটা ২৪ সালের সাথে তুলনা করা ঠিক হবে না। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যটিকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে, কারণ অনেক দেশেই বিপ্লব ব্যর্থ হয়ে গেছে, যদি জাতীয় ঐক্যমত না থাকে।’

সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অপার সম্ভাবনা তৈরি হয়েছে, তবে সেই সম্ভাবনা সঠিকভাবে কাজে লাগাতে হলে ঐক্য গঠন করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা দেখেছি, আন্দোলনের পর কখনও মার্শাল ল আসে, যা পাকিস্তান আমল থেকে দেখেছি। তবে এবারের আন্দোলন ভিন্ন, আমরা সবাই নির্যাতিত, এবং ২৪ সালের ছাত্র জনতার আন্দোলন নতুন আলো দেখিয়েছে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, ‘দেশে সংকট রয়েছে, তবে আমাদের মধ্যে একমত হতে হবে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকারের বিষয়ে।’

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করতে হবে, যা একদলীয় বা ফ্যাসিস্ট শাসনে পরিণত হয়েছে।’

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘জাতীয় নেতৃত্ব খুঁজে বের করতে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সরকারের উচিত দ্রুত নির্বাচন আয়োজন করা, না হলে ভবিষ্যতে তাদের পালাতে হতে পারে।’

এই সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com